Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

ঝরঝরে তেলুগু বলছেন আমেরিকান যুবক! দেখুন ভিডিয়ো

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয়দের কাছে দক্ষিণের রাজ্যের যে ভাষা বড্ড খটমট, সেই ভাষাতেই অনর্গল কথা বলছেন আমেরিকার আইজ্যাক রিচার্ড। শুনে মনে হচ্ছে তেলুগু রিচার্ডের মাতৃভাষা। জন্ম থেকে এ ভাষা শিখে-শুনেই বড় হয়েছেন তিনি। তবে ব্যাপারটা আসলে তা নয়। দু'বছ

ঝরঝরে তেলুগু বলছেন আমেরিকান যুবক! দেখুন ভিডিয়ো

শেষ আপডেট: 16 July 2019 07:49

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয়দের কাছে দক্ষিণের রাজ্যের যে ভাষা বড্ড খটমট, সেই ভাষাতেই অনর্গল কথা বলছেন আমেরিকার আইজ্যাক রিচার্ড। শুনে মনে হচ্ছে তেলুগু রিচার্ডের মাতৃভাষা। জন্ম থেকে এ ভাষা শিখে-শুনেই বড় হয়েছেন তিনি।
তবে ব্যাপারটা আসলে তা নয়।
দু'বছরের জন্য অন্ধ্রপ্রদেশ এসেছিলেন রিচার্ড। আর তখনই রপ্ত করেছিলেন তেলুগু। এই ভাষার প্রতি এক অমোঘ টান জন্মেছিল তাঁর। তাই শিখতেও বেশিদিন সময় লাগেনি। এরপর দেশে ফেরেন রিচার্ড। মন্টানাতে এখন একটা আইসক্রিম পার্লার চালান তিনি। আর সেখানেই ক্রেতাদের সঙ্গে সাবলীল ভাবে তেলুগু ভাষায় দিব্যি আড্ডা জমান রিচার্ড।
সকলে যে তাঁর কথার সবটা বুঝতে পারেন তা-ও নয়। অনেকে তো রীতিমতো হাঁ করে তাকিয়ে থাকেন রিচার্ডের দিকে। নির্ঘাত ভাবেন, এমন সাহেবসুবো মানুষ ইংরেজির বদলে এ কোন ভাষায় কথা বলছেন! তবে মন্টানায় থাকা 'সাউথ ইন্ডিয়ান'-দের কাছে কিন্তু ব্যাপক জনপ্রিয় রিচার্ডের এই আইসক্রিম পার্লার। বিদেশ বিভুঁইয়ে নিজের মাটির ভাষা শুনে মন ভালো করতে উইকেন্ডে এই দোকানেই ভিড় জমান তাঁরা।
নিজের তেলুগু স্কিল নিয়ে বেশ আত্মবিশ্বাসী রিচার্ডও। পরিচিত মহলে বলেন, "অবাক লাগে যখন আমার মুখে তেলুগু শুনে সবাই তাজ্জব বনে যায়। আরে বাবা আমি ভালোবেসেছি এই ভাষাকে। তাই চটজলদি শিখেও ফেলেছি। এতে হতবাক হওয়ার কী আছে!"।
২০১৬-২০১৮, এই দু'বছরের মধ্যে অন্ধ্রপ্রদেশ এসেছিলেন আইজ্যাক রিচার্ড। ঘুরেছিলেন বিশাখাপত্তনম, বিজয়ওয়াড়া, হায়দরাবাদ। স্থানীয় বাসিন্দাদের থেকে সেই সময়েই শিখেছিলেন তেলুগু। আজ গর্বের সঙ্গে বলেন সেই ভাষা। বন্ধু মহল থেকে শুরু করে আইসক্রিম পার্লারের কাস্টমার, সকলের কাছেই সাবলীল ভাবে তেলুগু বলার জন্য জনপ্রিয় রিচার্ড। সম্প্রতি ভাইরাল হয়েছে তাঁর এমন ঝরঝরে তেলুগু বলার ভিডিয়ো। নেট দুনিয়ায় সেনসেশন বনে গিয়েছেন তিনি। অসংখ্য লাইক আর কমেন্ট এসেছে তাঁর ভিডিয়োতে। বিদেশি ভাষার প্রতি রিচার্ডের সম্মান দেখে তাঁর প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরাও।
ভিডিয়ো দেখতে ক্লিক করুন এই লিঙ্কে 

```