Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

কর সন্ত্রাস বন্ধ করতে বিজয়া দশমী থেকে ‘ফেসলেস স্ক্রুটিনি’র পথে সরকার, ঘোষণা নির্মলা সীতারমনের

দ্য ওয়াল ব্যুরো: আয়কর আদায়ের নামে প্রত্যক্ষ কর দফতরের এক শ্রেণির অফিসার যে জুলুম ও সন্ত্রাস চালাচ্ছেন তা দমন করতে এ বার উদ্যোগী হল কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার। শুক্রবার বিকেলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সংবাদিক বৈঠক করে জানিয়ে

কর সন্ত্রাস বন্ধ করতে বিজয়া দশমী থেকে ‘ফেসলেস স্ক্রুটিনি’র পথে সরকার, ঘোষণা নির্মলা সীতারমনের

শেষ আপডেট: 23 August 2019 13:36

দ্য ওয়াল ব্যুরো: আয়কর আদায়ের নামে প্রত্যক্ষ কর দফতরের এক শ্রেণির অফিসার যে জুলুম ও সন্ত্রাস চালাচ্ছেন তা দমন করতে এ বার উদ্যোগী হল কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার। শুক্রবার বিকেলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন, কোনও ট্যাক্স অফিসার আর হাতে করে গিয়ে কাউকে আয়কর নোটিস পাঠাতে পারবেন না। তার কোনও মূল্যও থাকবে না। আয়কর নোটিস হবে কম্পিউটার জেনারেটেড। অর্থাৎ যিনি কর নির্ধারণ করবেন তাঁর মুখই দেখা যাবে না। বিজয়া দশমীর দিন থেকে এই নতুন ব্যবস্থা কার্যকর হবে। কেন্দ্রের এই ঘোষণা ব্যবসায়ীদের আস্থা অর্জনে বড় পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। অনেকের মতে, এ হল দীর্ঘদিনের বকেয়া অর্থনৈতিক সংস্কার। প্রসঙ্গত, এক শ্রেণির আয়কর অফিসারের জুলুম কোন স্তরে পৌঁছেছে তা কদিন আগে প্রকট হয়ে গিয়েছে ক্যাফে কফি ডে-র কর্ণধার ভিজি সিদ্ধার্থের সুইসাইড নোটে। ম্যাঙ্গালোরের নেত্রবতী নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন তিনি। তার আগে সুইসাইড নোটে লিখে গিয়েছিলেন, আয়কর অফিসারদের উপর্যুপরি নোটিসে তিনি কতটা জেরবার হয়ে গিয়েছিলেন। সিদ্ধার্থের মৃত্যুর পর এ ব্যাপারে সরব হয়েছিলেন কিরণ মজুমদার শ সহ অনেক শিল্পপতি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে সরকারের তরফে তাঁদের অনেককেই ফোন করে মুখ বন্ধ রাখতে অনুরোধ করা হয়েছিল। সেই সঙ্গে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে সরকার এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ করবে।

আরও পড়ুন গাড়ি শিল্পে মন্দা কাটাতে সরকার নিজেই গাড়ি কিনবে, বিএস-ফোর গাড়ি বাতিল হবে না, ঘোষণা নির্মলার

দৃশ্যত স্পষ্ট যে কর সন্ত্রাস বন্ধ করতে ব্যবস্থা নিতে বিশেষ দেরি করল না সরকার। এ দিন নির্মলা জানান, সমস্ত করদাতার কাছে কম্পিউটার জেনারেটেড নোটিস যাবে। তাতে ডকুমেন্ট আইডেন্টিফিকেশন নম্বর তথা ডিন থাকবে। ডিন নম্বর ছাড়া কোনও নোটিস কেউ পেলে তাকে গুরুত্ব দেওয়ার কোনও দরকার নেই। নির্মলার কথায়, কার কাছে কী নোটিস যাচ্ছে তা যে হেতু কেন্দ্রীয় ভাবে একটি তথ্য কেন্দ্র থেকে পাঠানো হবে, তাই সরকারের পক্ষে তার উপর নজর রাখা সহজ হবে। নির্মলা জানান, কোনও কর দাতা নোটিসের জবাব দেওয়ার তিন মাসের মধ্যে তার নিষ্পত্তি করতে হবে। তিন মাসের মধ্যে তা নিষ্পত্তি না হলে করদাতার উদ্বেগের কারণ নেই। তাঁকে আর এ ব্যাপারে ভাবতে হবে না। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের কর্তাদের মতে, সরকারের এই ঘোষণা কর্পোরেট তথা ব্যবসায়ীদের কাছে ইতিবাচক বার্তা পাঠাবে। সরকার ও বেসরকারি ক্ষেত্রের মধ্যে আস্থার সম্পর্কের যে ঘাটতি তৈরি হয়েছে তা এর ফলে দূর হবে। আরও পড়ুন https://www.four.suk.1wp.in/news-national-nirmala-sitharamn-orders-banks-to-return-deeds-in-15-days-after-repayment-of-loan/

```