Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

পাড়ার দোকান থেকে সেলুন, আরও কিছু ছাড় দিল কেন্দ্র, দেখুন গোটা তালিকা

দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে করোনা মোকাবিলায় ৩ মে পর্যন্ত লকডাউন রয়েছে। কিন্তু তারমধ্যেই ধীরে ধীরে পরিষেবা স্বাভাবিক করার চেষ্টায় রয়েছে কেন্দ্র। একের পর এক ছাড় দেওয়া হচ্ছে বিভিন্ন বাণিজ্যিক পরিষেবাকে। শুক্রবার গভীর রাতে একটি নির্দেশিকা জারি করে

পাড়ার দোকান থেকে সেলুন, আরও কিছু ছাড় দিল কেন্দ্র, দেখুন গোটা তালিকা

শেষ আপডেট: 25 April 2020 05:00

দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে করোনা মোকাবিলায় ৩ মে পর্যন্ত লকডাউন রয়েছে। কিন্তু তারমধ্যেই ধীরে ধীরে পরিষেবা স্বাভাবিক করার চেষ্টায় রয়েছে কেন্দ্র। একের পর এক ছাড় দেওয়া হচ্ছে বিভিন্ন বাণিজ্যিক পরিষেবাকে। শুক্রবার গভীর রাতে একটি নির্দেশিকা জারি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। পাড়ার দোকান থেকে শুরু করে সেলুন, দর্জির দোকান রয়েছে এই ছাড়ের আওতায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এই নির্দেশিকায় বলা হয়েছে, “যেসব দোকান শপস অ্যান্ড এস্ট্যাবলিশমেন্ট অ্যাক্টের আওতায় রেজিস্টারড, তারা যদি রেসিডেন্সিয়াল এলাকা ও বাজার এলাকায় হয়, তাহলে দোকান খোলা যাবে। কিন্তু শপিং মল বন্ধ থাকবে। ফলে সেখানে থাকা কোনও দোকান খোলা যাবে না। কোভিড ১৯ হটস্পট এলাকায় দোকান খোলার অনুমতি দেওয়া হয়নি। যেসব দোকান খোলার অনুমতি দেওয়া হয়েছে সেখানে কর্মচারীদের ৫০ শতাংশ কাজ করতে পারবে। তাঁদের মাস্ক পরে থাকতে হবে ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।”

আরও পড়ুন করোনাভাইরাস রুখতে বাড়িতে কত ডিগ্রিতে চালাতে হবে এসি, জানাল কেন্দ্র

কী কী ক্ষেত্রে দেওয়া হয়েছে ছাড় দেওয়া হয়েছে ও কী কী ক্ষেত্রে দেওয়া হয়নি, তার পুরো তালিকা দেখে নেওয়া যাক এক নজরে। আজ থেকে কী কী দোকান খুলতে পারে
  • যেসব দোকান শপস অ্যান্ড এস্ট্যাবলিশমেন্ট অ্যাক্টের আওতায় রেজিস্টারড, তারা যদি রেসিডেন্সিয়াল এলাকা ও বাজার এলাকায় হয়, তাহলে দোকান খোলা যাবে। মিউনিসিপ্যালিটি ও মিউনিসিপ্যাল এলাকার বাইরের দোকানও খোলা যাবে।
  • পাড়ার মধ্যে থাকা সব দোকান খোলা যাবে।
  • গ্রামীণ এলাকাতেও রেজিস্ট্রেশন থাকা সব দোকান খোলা যাবে।
  • সেলুন খোলা যাবে। কিন্তু সেই সেলুনকে বাজার এলাকার বাইরে হতে হবে।
  • রেসিডেন্সিয়াল এলাকায় থাকা দর্জির দোকান খোলা যাবে।
  • যেসব দোকান খোলা যাবে সেখানে কর্মচারীদের মাত্র ৫০ শতাংশ একসঙ্গে কাজ করতে পারবেন।
  • শহর এলাকায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর বাইরে থাকা সব দোকান খোলা যাবে। কিন্তু সেগুলি যেন রেসিডেন্সিয়াল এলাকায় কিংবা বাজার এলাকার বাইরে থাকে।
  • মিউনিসিপ্যাল এলাকার মধ্যে থাকা বাজার খোলা যাবে।
এখনও কী কী ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে সেটাও দেখে নেওয়া যাক
  • শপিং মল ও সিনেমা হল বন্ধ থাকবে।
  • যে এলাকায় দোকান-পাঠ খুব ঘিঞ্জি সেখানে খোলা যাবে না।
  • জিম, স্পোর্টস কমপ্লেক্স, সুইমিং পুল, থিয়েটার, বার, অডিটোরিয়াম বন্ধ থাকবে।
  • মদের দোকান বন্ধ থাকবে।
  • বুটিকের দোকান, সেটা যদি মলে হয়, তাহলে তা বন্ধ থাকবে।

```