Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

প্রেমিকার আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে বিয়ে করে পালাল প্রেমিক

দ্য ওয়াল ব্যুরো: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেও বিয়ে করেননি যুবক। তারপরেই আত্মহত্যার চেষ্টা করেন যুবতী। হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় যুবককে বাধ্য করা হয় বিয়ে করতে। বিয়ে করেনও তিনি। তারপরেই হাসপাতাল থেকে পালিয়ে গেলেন যুবক। ঘটনাটি ঘটেছে ম

প্রেমিকার আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে বিয়ে করে পালাল প্রেমিক

শেষ আপডেট: 6 December 2019 07:48

দ্য ওয়াল ব্যুরো: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেও বিয়ে করেননি যুবক। তারপরেই আত্মহত্যার চেষ্টা করেন যুবতী। হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় যুবককে বাধ্য করা হয় বিয়ে করতে। বিয়ে করেনও তিনি। তারপরেই হাসপাতাল থেকে পালিয়ে গেলেন যুবক। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পুনেতে। পুলিশ সূত্রে খবর, আত্মহত্যার চেষ্টার পরে হাসপাতালে ভর্তি করা হয় যুবতীকে। তারপরে যুবতীর বাড়ির লোকজন তাঁর প্রেমিককে ধরে নিয়ে আসেন হাসপাতালে। সেখানেই তিনি যুবতীকে বিয়ে করতে বাধ্য হন। অবশ্য বিয়ের পরেই চম্পট দেন ওই যুবক। তারপর থেকে আর তাঁকে পাওয়া যায়নি।
জানা গিয়েছে, এই ঘটনার পরেই ওই যুবতী থানায় তাঁর প্রেমিকের নামে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন। তদন্তকারী অফিসার প্রকাশ রাঠোর জানিয়েছেন, সুরজ নালওয়াডে নামের ওই যুবকের বিরুদ্ধে ইন্ডিয়ান পেনাল কোডের ৩৭৬ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। ওই যুবকের খোঁজ শুরু করেছে পুলিশ। নিজের অভিযোগে ওই যুবতী জানিয়েছেন, সুরজ নালওয়াডে তাঁর সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। সুরজ প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি বিয়ে করবেন। তাই তাঁকে বিশ্বাস করেছিলেন ওই যুবতী। সুরজ তাঁর বিশ্বাস ভেঙেছেন বলে অভিযোগ করেছেন যুবতী। তিনি নিচু জাতের বলে তাঁকে বিয়ে করতে চাননি সুরজ। এর ফলে ২৭ নভেম্বর বিষ খান ওই যুবতী। তারপরেই তাঁকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানেই যুবককে ধরে এনে বিয়ে দেওয়ার পরেও তিনি পালিয়ে যান।

```