Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

সংক্রমণ রুখতে ৫ রাজ্য থেকে ট্রেন, বিমান পরিষেবা বন্ধ করল কর্নাটক

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে সংক্রমণ রুখতে পাঁচ রাজ্য থেকে ট্রেন, বিমান ও অন্য যে কোনও পরিবহণ পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নিল কর্নাটক সরকার। এই পাঁচটি রাজ্য হল মহারাষ্ট্র, গুজরাত, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ ও রাজস্থান। বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা

সংক্রমণ রুখতে ৫ রাজ্য থেকে ট্রেন, বিমান পরিষেবা বন্ধ করল কর্নাটক

শেষ আপডেট: 28 May 2020 15:32

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে সংক্রমণ রুখতে পাঁচ রাজ্য থেকে ট্রেন, বিমান ও অন্য যে কোনও পরিবহণ পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নিল কর্নাটক সরকার। এই পাঁচটি রাজ্য হল মহারাষ্ট্র, গুজরাত, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ ও রাজস্থান। বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে ইয়েদুরাপ্পা সরকার। বর্তমানে দেশের সবথেকে বেশি আক্রান্ত রয়েছে মহারাষ্ট্র, তামিলনাড়ু ও গুজরাতে। মধ্যপ্রদেশ ও রাজস্থানেও আক্রান্তের সংখ্যা কম নয়। সম্প্রতি বিভিন্ন রাজ্যে আটকে পড়া শ্রমিকদের নিয়ে ট্রেন চলাচল শুরু হওয়ার পরে এবং ১৫ জোড়া বিশেষ ট্রেন চালু করার পরে কর্নাটকে আক্রান্তের সংখ্যা অনেকটাই বেড়ে গিয়েছে। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে কর্নাটকে করোনা আক্রান্তের সংখ্যা ২৪১৮। তার মধ্যে ৪৭ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে উঠেছেন ৭৮১ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩৫ জন আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। তার মধ্যে ১১৮ জন অন্য রাজ্য থেকে এসেছেন। এদিন সন্ধ্যায় রাজ্যের আইনমন্ত্রী জেসি মধু স্বামী বলেন, “আমরা লক্ষ্য রাখব যাতে আগামী ১০ থেকে ১৫ দিন ট্রেন, বিমান অথবা সড়কপথে মহারাষ্ট্র, গুজরাত ও তামিলনাড়ু থেকে কোনও আক্রান্ত ব্যক্তি আমাদের রাজ্যে না ঢোকে। কারণ তাহলে আমাদের উপর চাপ বাড়বে। যাঁরা আসছেন, তাঁদের দু’বার করে টেস্ট করতে হচ্ছে। ছোট জায়গায় এই কাজে অনেক সময় লাগছে। তাই যাঁরা বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন, তাঁরা ছাড়া না পাওয়া পর্যন্ত অন্য কাউকে আমরা ঢুকতে দিতে চাইছি না। বিমানে করেও প্রতিদিন ১৫ হাজার যাত্রী রাজ্যে ঢুকছেন। তাই আমরা বিমান পরিষেবাও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।”

আরও পড়ুন করোনা আক্রান্ত মহারাষ্ট্রের মন্ত্রী, ক্রমেই খারাপ হচ্ছে বাণিজ্য নগরীর পরিস্থিতি

এর আগে ১৮ মে মহারাষ্ট্র, গুজরাত, তামিলনাড়ু ও কেরল থেকে মানুষের ঢোকা বন্ধ করে দিয়েছিল কর্নাটক। কিন্তু বিমান পরিষেবা চালু হওয়ার পরে তা তুলে নেওয়া হয়। তারপরেই কেন্দ্রের তরফে জানানো হয়, রাজ্যগুলির পারস্পরিক মত থাকলেই এই পরিবহণ চলবে। এই নির্দেশিকার পরেই এই সিদ্ধান্ত নেয় কর্নাটক সরকার। আপাতত পাঁচ রাজ্য থেকে কর্নাটকে পরিবহণ পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

```