Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

মেট্রো স্টেশনের লিফটে ঘনিষ্ঠ যুবক-যুবতী, ভিডিও ভাইরাল হতেই তদন্তের নির্দেশ

দ্য ওয়াল ব্যুরো : মেট্রো স্টেশনের লিফটে করে বারবার ওঠা নামা করছেন যুবক-যুবতী। লিফটের মধ্যে হচ্ছেন ঘনিষ্ঠ। সম্প্রতি এই ধরণের এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিও ভাইরাল হতেই তড়িঘড়ি তদন্তের নির্দেশ দিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ। ঘটনাটি হা

মেট্রো স্টেশনের লিফটে ঘনিষ্ঠ যুবক-যুবতী, ভিডিও ভাইরাল হতেই তদন্তের নির্দেশ

শেষ আপডেট: 9 February 2019 04:04

দ্য ওয়াল ব্যুরো : মেট্রো স্টেশনের লিফটে করে বারবার ওঠা নামা করছেন যুবক-যুবতী। লিফটের মধ্যে হচ্ছেন ঘনিষ্ঠ। সম্প্রতি এই ধরণের এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিও ভাইরাল হতেই তড়িঘড়ি তদন্তের নির্দেশ দিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ। ঘটনাটি হায়দরাবাদ মেট্রো রেল সার্ভিসের অধীনে থাকা কোনও একটি স্টেশনের। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, যুবক-যুবতী মেট্রোর লিফটের মধ্যেই ঘনিষ্ঠ হচ্ছেন। বারবার তিনবার এই কাণ্ড ঘটিয়েছেন তাঁরা। সবটাই ধরা পড়েছে লিফটের মধ্যে থাকা সিসিটিভি ক্যামেরাতে। প্রথম দু'বার তাঁরা বুঝতে পারেননি, ভিতরে কোনও ক্যামেরা আছে। তৃতীয়বার বুঝতে পারার পরেই স্টেশন থেকে বেরিয়ে যান তাঁরা। এই ভিডিও ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়াতে সমালোচনার ঝড় ওঠে। হায়দরাবাদ মেট্রো রেলের মুখপাত্র জানিয়েছেন, "আমরা পুরো ঘটনা খতিয়ে দেখছি। কীভাবে এই ভিডিও লিক হলো তারও খোঁজ করছি। যুবক-যুবতীর খোঁজ চলছে। এভাবে মেট্রোর লিফট অপব্যবহার করার জন্য তাঁদের শাস্তি পেতে হবে।" মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সাধারণত মেট্রো স্টেশনে বয়স্ক-বয়স্কা ও প্রতিবন্ধীদের জন্য এই লিফট থাকে। তাঁদের সুবিধার জন্য এটি ব্যবহার করা হয়। কিন্তু যুবক-যুবতী এই লিফটের যে অপব্যবহার করেছেন, তা নিন্দনীয়। কিন্তু তারপরেও উঠছে প্রশ্ন। মেট্রোর কন্ট্রোল রুমে কি সিসিটিভির উপর নজর চালানোর জন্য কর্মী থাকেন না? যদি থাকেন, তাহলে সেই মুহূর্তেই তো তিনি নিরাপত্তারক্ষীদের খবর দিতে পারতেন। তাহলে পরে আর খোঁজ করতে হতো না। পুরো ঘটনায় মেট্রো রেল কর্তৃপক্ষের দুর্বলতাও বেরিয়ে আসছে বলেই মত নেটিজেনদের একাংশের। মাস খানেক আগে দিল্লির এক মেট্রো স্টেশনেও একই ঘটনা ঘটেছিল। তারপরেই সেখানে কর্তব্যরত নিরাপত্তারক্ষীদের বলার পরেই লিফটের ভেতর সিসিটিভি ক্যামেরা বসানো হয়। ৩০ এপ্রিল কলকাতার দমদমগামী এক চলন্ত মেট্রোতে ঘনিষ্ঠ থাকার অভিযোগে এক তরুণ-তরুণীকে মারধর করেছিলেন বেশ কিছু প্রৌঢ়। প্রতিবাদে সরব হয়েছিল যুব-সমাজ। প্রশ্ন উঠেছিল ব্যক্তি-স্বাধীনতার। যদিও হায়দরাবাদের এই ঘটনার পর অবশ্য সে ধরণের কোনও প্রতিবাদ আসছে না যুব সমাজের কাছ থেকে।

আরও পড়ুন

https://thewall.in/kolkata-police-raid-offices-of-firm-linked-to-cbis-nageswara-rao-day-before-top-cops-questioning/

```