Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

প্রণবের শারীরিক অবস্থা একই রকম, এখনও গভীর কোমায়, জানাল সেনা হাসপাতাল

দ্য ওয়াল ব্যুরো: প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা এখনও একই রকম। রবিবার সকালে দিল্লির সেনা হাসপাতাল বুলেটিন প্রকাশ করে জানিয়েছে, প্রণববাবুর শারীরিক অবস্থার কোনও পরিবর্তন হয়নি। তিনি এখনও গভীর কোমায় রয়েছেন। তাঁকে রাখা হয়ে

প্রণবের শারীরিক অবস্থা একই রকম, এখনও গভীর কোমায়, জানাল সেনা হাসপাতাল

শেষ আপডেট: 23 August 2020 06:32

দ্য ওয়াল ব্যুরো: প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা এখনও একই রকম। রবিবার সকালে দিল্লির সেনা হাসপাতাল বুলেটিন প্রকাশ করে জানিয়েছে, প্রণববাবুর শারীরিক অবস্থার কোনও পরিবর্তন হয়নি। তিনি এখনও গভীর কোমায় রয়েছেন। তাঁকে রাখা হয়েছে ভেন্টিলেটর সাপোর্টেই। প্রাক্তন রাষ্ট্রপতির ভাইটাল প্যারামিটারগুলি স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে সেনা হাসপাতাল কর্তৃপক্ষ। গত বুধবার উদ্বেগ বেড়েছিল প্রণববাবুর শারীরিক অবস্থা নিয়ে। সেনা হাসপাতাল জানায়, ভেন্টিলেটর সাপোর্ট ও কোমায় থাকা অবস্থাতেই তাঁর ফুসফুসে সংক্রমণ ছড়িয়েছে। বৃহস্পতিবার অবশ্য কিছুটা উন্নতি হয় বর্ষীয়ান এই রাষ্ট্রনেতার। তাঁর শ্বাসপ্রশ্বাসের যে সমস্যা ছিল বৃহস্পতিবার তা কিছুটা কমে বলে বুলেটিনে জানায় সেনা হাসপাতাল। এরপর শুক্র, শনি ও আজ রবিবার—পরপর তিন দিন প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার কোনপ বদল হয়নি। গত ৯ অগস্ট রাতে নয়াদিল্লির রাজাজি মার্গের বাড়িতে বাথরুমে ভারসাম্য হারিয়ে পড়ে যান প্রণব মুখোপাধ্যায়। মস্তিষ্কে আঘাত নিয়ে পর দিন, ১০ অগস্ট সেনা হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। প্রাক্তন রাষ্ট্রপতির কোভিড রিপোর্টও পজিটিভ আসে। মস্তিষ্কে যে রক্ত জমাট বেঁধেছিল তা বের করতে অস্ত্রোপচার করেছিলেন চিকিৎসকরা। কিন্তু অস্ত্রোপচারের পরে আর জ্ঞান ফেরেনি তাঁর। এর পরে গভীর কোমায় চলে যান প্রাক্তন রাষ্ট্রপতি। কার্যত ১৩ দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন প্রাক্তন রাষ্ট্রপতি। তবে গত রবিবার সকালে প্রণব মুখোপাধ্যায়ের পুত্র টুইট করে আশাব্যঞ্জক খবর দিয়েছিলেন। বলেছিলেন, আগের দিন হাসপাতালে গিয়ে তিনি তাঁর বাবাকে দেখে এসেছেন। পরিস্থিতির উন্নতি হয়েছে। ভগবানের কৃপা এবং সাধারণ মানুষের শুভেচ্ছায় প্রণব মুখোপাধ্যায় দ্রুত বাড়ি ফিরে আসবেন। সব মিলিয়ে প্রণববাবুর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগেই রয়েছে দেশ। সকলেই চাইছেন, দ্রুত সেরে উঠুন প্রাক্তন রাষ্ট্রপতি।

```