Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

দিল্লির পাঁচতারা হোটেলের বাইরে প্রাক্তন সাংসদ-পুত্রের বন্দুক হাতে দাদাগিরি

দ্য ওয়াল ব্যুরো: হাতে বন্দুক। আর মুখে অকথ্য গালাগাল। দিল্লির এক পাঁচতারা হোটেলের বাইরে এক যুগলকে চমকাচ্ছেন এক যুবক। দশ সেকেন্ডের ভিডিও ভাইরাল হতেই তোলপাড় নেট দুনিয়া। বন্দুক হাতে  যুবক উত্তরপ্রদেশের প্রাক্তন এক সাংসদের ছেলে। জানা গেছে, ঘটনা

দিল্লির পাঁচতারা হোটেলের বাইরে প্রাক্তন সাংসদ-পুত্রের বন্দুক হাতে দাদাগিরি

শেষ আপডেট: 16 October 2018 06:36

দ্য ওয়াল ব্যুরো: হাতে বন্দুক। আর মুখে অকথ্য গালাগাল। দিল্লির এক পাঁচতারা হোটেলের বাইরে এক যুগলকে চমকাচ্ছেন এক যুবক। দশ সেকেন্ডের ভিডিও ভাইরাল হতেই তোলপাড় নেট দুনিয়া। বন্দুক হাতে  যুবক উত্তরপ্রদেশের প্রাক্তন এক সাংসদের ছেলে। জানা গেছে, ঘটনাটি গত ১৪ অক্টোবর সন্ধে বেলার। ভিডিওতে দেখা যাচ্ছে ডান হাতে একটি পিস্তল নিয়ে লাগাতার চমকে যাচ্ছেন মায়াবতীর দল বহুজন সমাজবাদী পার্টির প্রাক্তন সাংসদের ছেলে অনীশ পাণ্ডে। তার বান্ধবী এবং হোটেলের নিরাপত্তারক্ষীরা তাকে শান্ত করার চেষ্টা করলেও কোনও কথাই শুনছে না। ইন্টারনেটে এই ক্লিপিং ভাইরাল হতেই অস্বস্তিতে পড়ে যায় দিল্লি পুলিশ। স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করেছে পুলিশ। দিল্লি পুলিশের এক শীর্ষ আধিকারিক সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন, অনীশের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। শিগগির তাকে গ্রেফতার করা হবে বলেও জানিয়েছেন ওই পুলিশকর্তা। হোটেল সূত্রে জানা গেছে, প্রায়ই ওই সাংসদ-পুত্র লখনৌ থেকে দিল্লিতে আসেন। ওই হোটেলে বন্ধুবান্ধবদের নিয়ে পার্টি করে আবার ফিরে যান। জনসমক্ষে প্রাক্তন সাংসদের ছেলের এমন দাদাগিরিতে অস্বস্তিতে মায়াবতীর দলও। বিএসপি-র এক মুখপাত্র বলেন, “দোষ করলে অবশ্যই সাজা হওয়া উচিত।” https://twitter.com/ANI/status/1052052980957097984    

```