ভারতে প্রতি লাখে করোনা আক্রান্ত ৭ জন, আমেরিকা, ব্রিটেন, স্পেনের থেকে অনেক ভাল অবস্থায় দেশ, জানাল স্বাস্থ্যমন্ত্রক
দ্য ওয়াল ব্যুরো: ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৯৬ হাজার পেরিয়ে গিয়েছে। প্রতিদিনই ব্যাপক হারে বাড়ছে নতুন আক্রান্তের সংখ্যা। সেইসঙ্গে বাড়ছে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যাও। আর এই সুস্থতার হার যথেষ্ট ইতিবাচক বলেই জানাচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত
শেষ আপডেট: 18 May 2020 15:37
দ্য ওয়াল ব্যুরো: ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৯৬ হাজার পেরিয়ে গিয়েছে। প্রতিদিনই ব্যাপক হারে বাড়ছে নতুন আক্রান্তের সংখ্যা। সেইসঙ্গে বাড়ছে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যাও। আর এই সুস্থতার হার যথেষ্ট ইতিবাচক বলেই জানাচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। সেইসঙ্গে মোট অ্যাকটিভ কেসের সংখ্যা ও প্রতি লক্ষ জনসংখ্যায় আক্রান্তের নিরিখে আমেরিকা, ইংল্যান্ড, রাশিয়ার থেকে ভারতের পরিস্থিতি অনেক ভাল বলেই জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই মুহূর্তে ভারতে অ্যাকটিভ কোভিড ১৯ আক্রান্তের সংখ্যা ৫৬৩১৬। ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ৩৬৮২৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২৭১৫ জন। অর্থাৎ এই মুহূর্তে ভারতে কোভিড ১৯ থেকে সুস্থতার হার ৩৮.২৯ শতাংশ। এক মাস আগেও এই হার ২০ শতাংশের মতো ছিল। অর্থাৎ প্রতিদিন এই হার অল্প করে বাড়ছে। এই হার বুঝিয়ে দিচ্ছে ভারতে প্রতিদিন একটা ভাল সংখ্যক আক্রান্ত সুস্থ হয়ে উঠছেন।
স্বাস্থ্যমন্ত্রকের তরফে আরও জানানো হয়েছে, ভারতে প্রতি লক্ষ জনসংখ্যায় আক্রান্ত হচ্ছেন ৭.১ জন। সেখানে গোটা বিশ্বে করোনা আক্রান্তের হিসেব দেখলে বোঝা যাবে, প্রতি লক্ষ জনসংখ্যায় আক্রান্ত হচ্ছেন ৬০ জন। স্পেনে প্রতি লক্ষ জনসংখ্যায় আক্রান্তের সংখ্যা ৪৯৪, যা পৃথিবীতে সর্বাধিক। আমেরিকায় প্রতি লক্ষ জনসংখ্যায় আক্রান্তের সংখ্যা ৪৩১।
এই সংক্রান্ত একটি তালিকাও দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। সেখানে বিশ্বের বেশ কিছু দেশের সঙ্গে আক্রান্তের সংখ্যায় ভারতের পার্থক্য বোঝানো হয়েছে।
| দেশের নাম |
আক্রান্তের সংখ্যা |
প্রতি লক্ষ জনসংখ্যায় আক্রান্ত |
| বিশ্বজুড়ে |
৪৫২৫৪৯৭ |
৬০ |
| আমেরিকা |
১৪০৯৪৫২ |
৪৩১ |
| রাশিয়া |
২৮১৭৫২ |
১৯৫ |
| ব্রিটেন |
২৪০১৬৫ |
১৯৫ |
| স্পেন |
২৩০৬৯৮ |
৪৯৪ |
| ইতালি |
২২৪৭৬০ |
৩৭২ |
| ব্রাজিল |
২১৮২২৩ |
১০৪ |
| জার্মানি |
১৭৪৩৫৫ |
২১০ |
| তুরস্ক |
১৪৮০৬৭ |
১৮০ |
| ফ্রান্স |
১৪০০০৮ |
২০৯ |
| ইরান |
১১৮৩৯২ |
১৪৫ |
| ভারত |
৯৬১৬৯ |
৭.১ |
১৮ মে, ২০২০ পর্যন্ত হিসেব করা হয়েছে