Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

অনুপম খেরের 'দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার' নিয়ে হইচই, পাত্তা দিচ্ছে না কংগ্রেস

দ্য ওয়াল ব্যুরো: 'দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার।' প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের উপর তৈরি এই ছবি নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে বিতর্ক। ছবিতে যে ভাবে মনমোহন সিং বা সেই সময় কংগ্রেসের সরকার দেখানো হয়েছে, তা নিয়ে শুরু হয়েছিল বিতর্ক। তব

অনুপম খেরের 'দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার' নিয়ে হইচই, পাত্তা দিচ্ছে না কংগ্রেস

শেষ আপডেট: 28 December 2018 14:08

দ্য ওয়াল ব্যুরো: 'দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার।' প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের উপর তৈরি এই ছবি নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে বিতর্ক। ছবিতে যে ভাবে মনমোহন সিং বা সেই সময় কংগ্রেসের সরকার দেখানো হয়েছে, তা নিয়ে শুরু হয়েছিল বিতর্ক। তবে কংগ্রেসের তরফে জানানো হয়েছে, এই ছবিকে গুরুত্ব দিতে চান না তাঁরা। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের উপর ২০১৪ সালে একটি বই লিখেছিলেন সঞ্জয় বারু। প্রধানমন্ত্রী থাকাকালীন এই সঞ্জয় ছিলেন মনমোহন সিংয়ের মিডিয়া উপদেষ্টা। সঞ্জয় বারুর এই বইয়ের উপর ভিত্তি করেই তৈরি হয়েছে বিজয় রত্নাকর গুট্টের ছবি ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’। ছবিতে মনমোহন সিংয়ের চরিত্রে অভিনয় করেছেন অনুপম খের। অনুপম ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন জার্মান অভিনেত্রী সুজান বেমার্ট। বলিউডে বেশ পরিচিত মুখ তিনি। এর আগেও অভিনয় করেছেন বেশ কিছু হিন্দি ছবিতে। এ বার সনিয়া গান্ধীর চরিত্রে দেখা যাবে সুজানকে। এ ছাড়াও রয়েছে অক্ষয় খান্না, অহনা কুমার, অর্জুন মাথুর এবং আরও অনেকে।

আরও পড়ুন Exclusive: শিবপুর বোটানিক্যালে গাছ উধাও, কিনারা করতে নেমে চোখ কপালে বিজ্ঞানীদের

সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই ছবির ট্রেলর। আর তা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিতর্ক। ছবির অনেক সংলাপ নিয়ে আপত্তি তুলেছিল কংগ্রেস। এমনকী এই ছবিকে ব্যান করারও দাবি জানিয়েছিলেন কিছু কংগ্রেস নেতা। উনিশের নির্বাচনের আগে মুক্তি পেতে চলা এই ছবিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রনোদিত ভাবে করা বলে অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে। মনমোহন সিংয়ের চরিত্রে অভিনয় করার জন্য অনুপম খেরকে নিয়েও বিতর্ক দেখা দিয়েছিল। অনুপম খের বারবার বলেছেন, তিনি কোনও রাজনৈতিক দলের নন। কিন্তু বিভিন্ন সময়ে সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন বিতর্কসভাতে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি সরকারের প্রশংসা করতে দেখা গিয়েছে তাঁকে। তাঁর স্ত্রী কিরণ খেরও ২০১৪ সালে চণ্ডীগড় থেকে লোকসভা ভোটে বিজেপির হয়ে জিতেছিলেন। কয়েকদিন আগে বারানসীতে গিয়ে প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে টুইট করে অনুপম লিখেছিলেন, বারানসীর পরিষ্কার-পরিচ্ছন্নতা দেখে মুগ্ধ তিনি। আবার তাঁর ছবি নিয়ে বিতর্ক শুরু হওয়ার পর তিনি সাফাই গেয়েছেন, কোনও ছবিতে যদি দেশের প্রধানমন্ত্রী ও তাঁর সময়কালকে দেখানো হয়, তাহলে সেই ছবির মুক্তি নির্বাচনের আগে হওয়াটাই উচিত। এমনকী তাঁর অভিনীত সবথেকে সেরা ছবি মন্তব্য করে 'দ্য আক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার'-এর অস্কার পাওয়া উচিত বলেও মন্তব্য করেছেন এই বর্ষীয়ান অভিনেতা। বিজেপি যতই এই ছবিকে নিয়ে হইচই করুক, অনুপম খের অভিনীত ছবিকে গুরুত্ব দিতে নারাজ কংগ্রেস শীর্ষনেতৃত্ব। কংগ্রেসের এক শীর্ষ নেতার কথায়, কংগ্রেস যত বেশি এই ছবির বিরোধিতা করবে, তত বেশি প্রচার হবে। কংগ্রেসের মনে হয়, এই ধরণের ছবি দেখিয়ে দেশের মানুষের মনোভাব বদল করা সম্ভব নয়। আর তাই এই ছবিকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ কংগ্রেস শীর্ষনেতৃত্ব। 'দ্য আক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার' মুক্তি পাচ্ছে ১১ জানুয়ারি। এখন দেখার মুক্তি পাওয়ার পর এই ছবিকে নিয়ে সাধারণ মানুষের মধ্যে কী প্রতিক্রিয়া পাওয়া যায়।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```