Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

প্রয়াগরাজে বিষ মদ খেয়ে মৃত ৬, হাসপাতালে ভর্তি অন্তত ১৫

দ্য ওয়াল ব্যুরো: বিষ মদ খেয়ে মৃত্যু হয়েছে ৬ জনের। হাসপাতালে ভর্তি অন্তত ১৫ জন। তাঁদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। উত্তরপ্রদেশের প্রয়াগরাজের আমিলিয়া গ্রামে একটি দেশি মদের দোকান থেকে মদ খেয়েই এই অবস্থা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। সূত্র

প্রয়াগরাজে বিষ মদ খেয়ে মৃত ৬, হাসপাতালে ভর্তি অন্তত ১৫

শেষ আপডেট: 21 November 2020 08:00

দ্য ওয়াল ব্যুরো: বিষ মদ খেয়ে মৃত্যু হয়েছে ৬ জনের। হাসপাতালে ভর্তি অন্তত ১৫ জন। তাঁদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। উত্তরপ্রদেশের প্রয়াগরাজের আমিলিয়া গ্রামে একটি দেশি মদের দোকান থেকে মদ খেয়েই এই অবস্থা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। সূত্রের খবর, স্থানীয়দের দাবি শুক্রবার রাতে গ্রামের ওই দেশি মদের দোকানে মদ খাওয়ার পরেই অনেকে অসুস্থ হয়ে পড়েন। তারপরে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ৬ জনের মৃত্যু হয়েছে। বাকিরা সেখানেই ভর্তি রয়েছেন। যে দম্পতি ওই দেশি মদের দোকান চালাত তাদের গ্রেফতার করা হয়েছে। স্থানীয়রা সংবাদমাধ্যমের সামনে জানিয়েছেন, ওই মদের দোকানের মালিকের বিরুদ্ধে আগেও চোরাই মদ বিক্রির জন্য অভিযোগ দায়ের হয়েছিল। তারপরেও ওই এলাকায় তাদের তিনটি মদের দোকান রয়েছে। এক স্থানীয় যুবক বলেন, “এতগুলো মামলা দায়ের হওয়ার পরেও এবং চোরাই ও নকল মদ বিক্রির পরেও ওই এলাকায় তিনটে দোকান কীভাবে চালাচ্ছে তারা। নিশ্চয় তাদের পিছনে কারও মদত রয়েছে।” হাসপাতালে ভর্তি এক যুবকের মা জানিয়েছেন, “আমার ছেলে অনিল ওই মদের দোকান থেকে মদ খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়ে।” প্রয়াগরাজের জেলাশাসক ভানু চন্দ্র গোস্বামী জানিয়েছেন ময়নাতদন্তের পরেই মৃত্যুর আসল কারণ বোঝা যাবে। তিনি বলেন, “বিষ মদ খেয়ে মৃত্যুর অভিযোগ ওঠার পরে আমিলিয়া গ্রামে জেলার স্বাস্থ্য দফতরের আধিকারিকদের পাঠানো হয়েছে। তাঁরা সবটা খতিয়ে দেখে রিপোর্ট দেবেন। ইতিমধ্যেই ওই দোকানের মদ পরীক্ষার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।” গত বছর বেআইনি ও নকল মদ খেয়ে উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে ১০০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। এই ঘটনায় অন্তত ১৩০ জনকে গ্রেফতার করা হয়েছে দুই রাজ্য থেকে। ২০১১ সাল থেকে শুধুমাত্র উত্তরপ্রদেশেই এই ধরনের ঘটনায় ১৭৫ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

```