Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

যাঁর মাথাভরা চুল কেড়েছে ক্যানসার, তাঁর জীবনভরা গর্ব জুগিয়েছে লড়াই

দ্য ওয়াল ব্যুরো: পরনে টুকটুকে লাল শাড়ি। সঙ্গে সরু সবুজ পাড় আর সোনালি জরির কাজ। গা ভর্তি মানানসই কুন্দনের গয়না। হাল্কা মেকআপ, হাতে গাঢ় মেহেন্দি, একগাল হাসি আর সাজপোশাক মিলিয়ে ওয়েডিং শ্যুটের জন্য আদর্শ কনে। কিন্তু মাথার দিকে তাকালেই চমকাবেন অ

যাঁর মাথাভরা চুল কেড়েছে ক্যানসার, তাঁর জীবনভরা গর্ব জুগিয়েছে লড়াই

শেষ আপডেট: 8 March 2019 07:31

দ্য ওয়াল ব্যুরো: পরনে টুকটুকে লাল শাড়ি। সঙ্গে সরু সবুজ পাড় আর সোনালি জরির কাজ। গা ভর্তি মানানসই কুন্দনের গয়না। হাল্কা মেকআপ, হাতে গাঢ় মেহেন্দি, একগাল হাসি আর সাজপোশাক মিলিয়ে ওয়েডিং শ্যুটের জন্য আদর্শ কনে। কিন্তু মাথার দিকে তাকালেই চমকাবেন অনেকে। এ কী! এ যে পুরো ন্যাড়া। আর একটু ভালো করে নজর দিলেই বোঝা যাবে চোখের তলার কালি, ভাঙা চোয়াল, সারা মুখ জুড়ে ক্লান্তির ছাপ। এমনকী ভ্রু জোড়াও কাজল পেনসিলে আঁকা। সব দেখে একবার হলেও বুক কেঁপে উঠবে। মনে হবে তাহলে কী..... সন্দেহ, আশঙ্কা সবই সত্যি। মারণ রোগ ক্যানসারেরই শিকার এই তরুণী। তবে তাঁর সাজপোশাকের মধ্যে সবচেয়ে বেশি নজরে পড়বে তরুণীর উজ্জ্বল চোখ আর প্রাণখোলা হাসি। এই দুইয়ের মেলবন্ধনেই এখন তিনি সোশ্যাল মিডিয়ার 'পারফেক্ট ব্রাইড'। নিজে বলেন, ক্যানসার তাঁকে চুমু খেয়েছে। তাই একে একে গিয়েছে সব সৌন্দর্য। কিন্তু তাতে কী? আজ তিনি যেমন, তেমন ভাবেই নিজেকে ভালোবাসেন। তাঁর নতুন বোল্ড লুককে ভালোবাসে সারা বিশ্ব। তিনি বৈষ্ণবী পুভানেদ্রন। পড়াশোনায় বরাবরই মেধাবী ছিলেন তিনি। কেরিয়ার সম্পর্কে উচ্চাকাঙ্খীও ছিলেন। তবে এই সব কিছুর পাশাপাশি বিয়ের দিন কী শাড়ি পরবেন, কেমন সাজবেন, পছন্দের গয়না পরলে কেমন দেখাবে তাঁকে------আর পাঁচজন সাধারণ মেয়ের মতো এগুলো নিয়েও ভাবতেন বৈষ্ণবী পুভানেদ্রন। কিন্তু মাত্র বাইশ বছর বয়সেই তিনি বুঝে গিয়েছিলেন বাকিদের মতো স্বাভাবিক ট্র্যাকে দৌড়বে না তাঁর জীবন। কারণ, তাঁর শরীরে থাবা বসিয়েছে ক্যানসার। ২০১৩ গ্রাজুয়েশনের পরেই বৈষ্ণবী জানতে পারেন স্টেজ থ্রি ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। নিমেষেই ওলট-পালট হয়ে যায় বাইশ বছরের তরুণীর জীবন। এক লহমায় ভেঙে চুরমার হয়ে যায় সব স্বপ্ন। শুরু হয় চিকিৎসা। মেডিক্যাল টার্মে চিকিৎসা বললেও ক্যানসার আক্রান্ত এবং তাঁর পরিবারের কাছে এ লড়াই কোনও কঠিন যুদ্ধের থেকে কম নয়। টানা ২ বছর চিকিৎসার পর বৈষ্ণবীকে ক্যানসার মুক্তি ঘোষণা করেন চিকিৎসকরা। কিন্তু মারণ রোগ তো, তাই যাওয়ার আগেও শেষ কামড়াটা বসিয়ে গিয়েছিল। ২০১৮ সালে ফের আচমকাই অসুস্থ হয়ে পড়েন বৈষ্ণবী। বায়োপসি রিপোর্টে জানা যায়, ফিরে এসেছে ক্যানসার। দ্বিগুণ শক্তি নিয়ে।  তবে এ বার আর ভয় পাননি বৈষ্ণবী। মন শক্ত করে নিয়েছিলেন। নিজেকে বুঝিয়েছিলেন, "লড়াই করতেই হবে। জিততেও হবে।" মারণ রোগের কামড়কে তাই 'চুমু'-র সঙ্গে তুলনা করেছেন এই দক্ষিণী তরুণী। হয়তো বুঝেওছেন হাতে আর বেশি সময় নেই। এখন চিকিৎসার ফলে সুস্থ হলেও ফের যে কোনওদিন যে দরজায় কড়া নাড়বে ক্যানসার এটাও বোধহয় মনে গেঁথে গিয়েছিল তাঁর। তাই নিজের শখগুলো পূরণে আর বেশি দেরি করতে চাননি বৈষ্ণবী। বিয়ে নিয়ে ছোট থেকেই অনেক শখ ছিল তাঁর। ক্যানসার ধরা পড়ার পর থেকে অবশ্য বৈষ্ণবী জানেন না আদৌ তাঁর বিয়ে হবে কিনা। কিন্তু নিজেকে কনের সাজে দেখতে তো কোনও বাধা নেই। তাই নিজেই দায়িত্ব নিয়ে ওয়েডিং শ্যুট সেরে ফেলেছেন। হালফিলের ট্রেন্ড ডেস্টিনেশন ওয়েডিং শ্যুট। তবে এই সব কিছুর থেকে বৈষ্ণবীর ওয়েডিং শ্যুট একদম আলাদা। স্পেশ্যালও বটে। কনের সাজে লেন্সবন্দি হওয়া ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন সেই ছবি। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং এই 'পারফেক্ট ব্রাইড'। আন্তর্জাতিক নারী দিবসে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মাধ্যমে বারবার ঘুরে ফিরে আসছে বৈষ্ণবীর ছবিই। তিনি জীবন যুদ্ধে জয়ী। কঠিন লড়াইয়ে জিতে ক্যানসারের কামড়কে বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছেন তিনি। সেই সঙ্গে বাঁচার অনুপ্রেরণা দিয়েছেন অসংখ্য ক্যানসার আক্রান্ত রোগীকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বৈষ্ণবী পুভানেদ্রনের ছবি দেখার পর নেটিজেনদের একটা বড় অংশ বলছেন, "ওঁর ছবি দেখে এ বার থেকে অন্তত প্রাণ খুলে হাসার, নতুন করে বাঁচার শক্তি পাবেন বহু ক্যানসার আক্রান্ত এবং ক্যানসার সারভাইভার।"

```