Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয় উত্তরাখণ্ডে, মৃত ৩, নিখোঁজ অন্তত ৮

দ্য ওয়াল ব্যুরো: মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে তিন জনের। নিখোঁজ রয়েছেন অন্তত ৯ জন। সোমবার সকালে তুমুল বৃষ্টি শুরু হয়েছে উত্তরাখণ্ডে। ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য বাড়ি। মূলত প্রভাব পড়েছে উত্তরাখণ্ডের পিথোরগড় জেলায়

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয় উত্তরাখণ্ডে, মৃত ৩, নিখোঁজ অন্তত ৮

শেষ আপডেট: 20 July 2020 06:12

দ্য ওয়াল ব্যুরো: মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে তিন জনের। নিখোঁজ রয়েছেন অন্তত ৯ জন। সোমবার সকালে তুমুল বৃষ্টি শুরু হয়েছে উত্তরাখণ্ডে। ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য বাড়ি। মূলত প্রভাব পড়েছে উত্তরাখণ্ডের পিথোরগড় জেলায়। এই পিথোরগড় জেলার তাগা এবং গেলা এই দুই গ্রামে অসংখ্য ঘরবাড়ি ভেঙে গিয়েছে। বঙ্গাপানি এলাকার গেলা গ্রামে মেঘভাঙা বৃষ্টির জেরে মৃত্যু হয়েছে ৩ জনের। তাগা গ্রাম থেকে নিখোঁজ হয়েছেন কমপক্ষে ৯ জন। ইতিমধ্যে দুই গ্রামেই উদ্ধার কাজ শুরু হয়েছে। নিখোঁজ গ্রামবাসীদের খোঁজে সার্চ অপারেশন চালাচ্ছে রেসকিউ টিমের সদস্যরা। অন্য আর একটি সূত্রে খবর, উত্তরাখণ্ডের মাদকোট গ্রামে মারা গিয়েছেন তিনজন। আর তার পাশের গ্রাম থেকে নিখোঁজ হয়েছেন ৮ জন। পিথোরগড় জেলার জেলাশাসক ভি কে যোগদণ্ডে এমনটাই জানিয়েছেন। যে সব জায়গায় বাড়ি ভেঙেছে সেখান থেকে লোকেদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে প্রশাসনের তরফে। ভারতে এ বার নির্দিষ্ট দিনে অর্থাৎ ১ জুন প্রবেশ করেছে বর্ষা। কেরলে উপকূলে জুনের পয়লা তারিখ দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ঢুকেছে। তারপর দেশের বাকি রাজ্যেও পৌঁছে গিয়েছে নির্দিষ্ট সময়ে। আইএমডি জানিয়েছিল যে এ বছর নির্ধারিত সময়ের ১২ দিন আগেই সারা দেশ ছেয়ে গিয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুতে। এ বছর দেশে বৃষ্টিপাত স্বাভাবিক হবে বলেই জানিয়েছিল আবহাওয়া দফতর। অন্যদিকে আপাতত মৌসুমী অক্ষরেখা ক্রমশ উত্তরে হিমালয়ের পাদদেশীয় অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। এর জেরে ভূখণ্ডে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। ফলে আগামী কয়েকদিন উত্তর, পূর্ব এবং উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্যে বৃষ্টি চলবে বলে পূর্বাভাস দিয়েছিল মৌসম ভবন। অনুমান এর জেরেই এমন মেঘভাঙা বৃষ্টি হয়েছে উত্তরাখণ্ডে। তবে এমন মেঘভাঙা বৃষ্টি এবং তার জেরে বিপর্যয় উত্তরাখণ্ডের নতুন ঘটনা নয়। এর আগেও উত্তরাখণ্ডে এমন দুর্যোগ হয়েছে।

```