Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

ধারাভিতে ক্রমশ ছড়াচ্ছে সংক্রমণ, ফের করোনায় আক্রান্ত ২ পুলিশকর্মী, চিন্তায় প্রশাসন

দ্য ওয়াল ব্যুরো: ধারাভিতে ক্রমশই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এশিয়ার বৃহত্তম এই বস্তিতে ফের ২ জন পুলিশকর্মী আক্রান্ত হয়েছেন কোভিড ১৯-এ। ধারাভিতে এখন করোনা আক্রান্তের সংখ্যা ২৪১। জানা গিয়েছে, ধারাভির ওই দুই আক্রান্ত পুলিশকর্মীর চিকিৎসা চলছ

ধারাভিতে ক্রমশ ছড়াচ্ছে সংক্রমণ, ফের করোনায় আক্রান্ত ২ পুলিশকর্মী, চিন্তায় প্রশাসন

শেষ আপডেট: 26 April 2020 08:01

দ্য ওয়াল ব্যুরো: ধারাভিতে ক্রমশই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এশিয়ার বৃহত্তম এই বস্তিতে ফের ২ জন পুলিশকর্মী আক্রান্ত হয়েছেন কোভিড ১৯-এ। ধারাভিতে এখন করোনা আক্রান্তের সংখ্যা ২৪১। জানা গিয়েছে, ধারাভির ওই দুই আক্রান্ত পুলিশকর্মীর চিকিৎসা চলছে মুম্বইয়েরই একটি হাসপাতালে। সাম্প্রতিক সময়ে যাঁরা এই দু’জনের সংস্পর্শে এসেছেন তাঁদের সকলকেই কোয়ারেন্টাইনে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই দুই আক্রান্ত পুলিশকর্মীর সংস্পর্শে আসা সকলের খোঁজ চলছে। জানা গিয়েছে, এই দুই আক্রান্তের একজন মুম্বই পুলিশের ইনস্পেকটর এবং অন্যজন হেড কনস্টেবল। দু'জনেরই ধারাভি থানায় পোস্টিং ছিল।
আরও পড়ুন- বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ছাড়াল ২ লক্ষ, আক্রান্ত ২৯ লাখেরও বেশি
ভারতে করোনার প্রভাব শুরুর পর থেকেই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মহারাষ্ট্র। মারাঠা প্রদেশের অন্যান্য জায়গায় তুলনায় বাণিজ্যনগরী মুম্বইতেই সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে কোভিড-১৯। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুসারে, মহারাষ্ট্রে এখন করোনা আক্রান্তের সংখ্যা মোট ৭৬২৮। শনিবারই নতুন করে মারাঠা মুলুকে আক্রান্ত হয়েছেন ৮১১ জন। পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত এই প্রথম একদিনে মহারাষ্ট্রে এতজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে কেবল আক্রান্ত নয় তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে মৃতের সংখ্যাও। মহারাষ্ট্রে এখনও পর্যন্ত কোভিড-১৯ সংক্রমণে মৃত্যু হয়েছে ৩২৩ জনের। শনিবার নতুন করে মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ২২ জনের। মারাঠা মুলুকের ক্রমবর্ধমান কোভিড পরিসংখ্যান দেখে উদ্বিগ্ন প্রশাসন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ২৬ এপ্রিল, রবিবার সকাল ৮টা পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ২৬৪৯৬। মৃত্যু হয়েছে ৮২৪ জনের। এক রাতে ৪৫ জনের মৃত্যু হয়েছে। এক রাতে ৫৯৫ জন সুস্থও হয়ে উঠেছেন। এই মুহূর্তে দেশে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ৫৮০৪। অর্থাৎ বর্তমানে ভারতে করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা ১৯৮৬৮। দেশে এক রাতে কোভিড ১৯ আক্রান্তের সংখ্যা বেড়েছে ১৫৫৪।

```