Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

ভোটের ছত্তীসগঢ়ে ফের মাও হামলা, যাত্রীবাহী বাস জ্বালিয়ে দিল মাওবাদীরা

দ্য ওয়াল ব্যুরো: ফের দান্তেওয়াড়ায় মাওবাদী হামলা। এবার যাত্রীবাহী বাস জ্বালিয়ে দিল মাওবাদীরা। দান্তেওয়াড়ায় জঙ্গলের সামনে একটি রাস্তায়  ২টি বাস ও ১টি ট্রাক থামিয়ে আগুন লাগায় মাওবাদীদের ৪-৫ জনের দল। শনিবার গভীর রাতের ঘটনায় ফের আতঙ্ক ছড়াল দা

ভোটের ছত্তীসগঢ়ে ফের মাও হামলা, যাত্রীবাহী বাস জ্বালিয়ে দিল মাওবাদীরা

শেষ আপডেট: 4 November 2018 09:51

দ্য ওয়াল ব্যুরো: ফের দান্তেওয়াড়ায় মাওবাদী হামলা। এবার যাত্রীবাহী বাস জ্বালিয়ে দিল মাওবাদীরা। দান্তেওয়াড়ায় জঙ্গলের সামনে একটি রাস্তায়  ২টি বাস ও ১টি ট্রাক থামিয়ে আগুন লাগায় মাওবাদীদের ৪-৫ জনের দল। শনিবার গভীর রাতের ঘটনায় ফের আতঙ্ক ছড়াল দান্তেওয়াড়ায়। ঘটনায় হতাহতের কোনও খবর নেই। ব্রেক ফেল: ৩১টি গাড়িকে গুঁড়িয়ে দিল একটি ট্রাক, ঘটনাস্থলেই মৃত ১৫ জানা যাচ্ছে, প্রথমে ২টি বাস আটকায় মাওবাদীরা। বাসের যাত্রীদের নেমে যেতে বলা হয়।তারপর বাসটিতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। এরপরই একটি ট্রাক একই ভাবে থামানো হয়, চালককে নামিয়ে ট্রাকটিকে আগুনে জ্বালিয়ে দেয় মাওবাদীরা। দান্তেওয়াড়ার কোন অঞ্চলে এই হামলা তা এখনও স্পষ্ট নয়। ২৭ অক্টোবর দান্তেওয়াড়ায় মাওবাদী হামলায় প্রাণ হারায় ৬ জওয়ান সহ দূরদর্শনের দুই চিত্র সাংবাদিক। তারপর থেকেই দান্তেওয়াড়ার বিভিন্ন এলাকায়  যুদ্ধকালীন তৎপরতায় চলছে সেনা তল্লাশি। ২ দিন আগেই সুকমায় মাওবাদীদের ঘাঁটিতে তল্লাশি অভিযান চলে, গুলির লড়াইয়ে নিহত হয় ১৫ মাওবাদী। সেই ঘটনার প্রতিশোধ নিতেই বাস জ্বালিয়ে দেওয়া হল বলে মনে করছে প্রশাসন। The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন   

```