Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

মঙ্গলের প্রাচীন নদী ডেল্টা! দীর্ঘ গবেষণায় সিলমোহর দিল নাসার মহাকাশযান থেকে আসা ছবি

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গল গ্রহ থেকে আশ্চর্য ছবি পাঠাল নাসার (Nasa) মঙ্গলযান! এ ছবি দেখে বিজ্ঞানীরা বলছেন, কয়েক কোটি আগে লালগ্রহের যে ভূপ্রাকৃতিক নির্মাণ, তাতে জলের ভূমিকা স্পষ্ট। আর এই ছবির সঙ্গে সঙ্গেই সিলমোহর পড়ল, মঙ্গলের প্রাচীন নদী ডেল্টা

মঙ্গলের প্রাচীন নদী ডেল্টা! দীর্ঘ গবেষণায় সিলমোহর দিল নাসার মহাকাশযান থেকে আসা ছবি

শেষ আপডেট: 8 October 2021 03:53

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গল গ্রহ থেকে আশ্চর্য ছবি পাঠাল নাসার (Nasa) মঙ্গলযান! এ ছবি দেখে বিজ্ঞানীরা বলছেন, কয়েক কোটি আগে লালগ্রহের যে ভূপ্রাকৃতিক নির্মাণ, তাতে জলের ভূমিকা স্পষ্ট। আর এই ছবির সঙ্গে সঙ্গেই সিলমোহর পড়ল, মঙ্গলের প্রাচীন নদী ডেল্টার উপস্থিতির উপর। বিজ্ঞানীরা বলছেন, প্রাচীনকালে লালগ্রহ কেমন ছিল, তা জানার একটা নয়া সূত্রমুখ খুলে দিল নাসার এই ছবি। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে নাসার রোভার পারসেভেরান্স মঙ্গলের অতি প্রাচীন হ্রদ জেজেরো ক্রেটারে অবতরণ করে। বিজ্ঞানীদের অনুমান ছিল, সেখানে একসময় ডেল্টা নদী ছিল। এর পরেই নাসার পারসেভেরান্স রোভার সেই অনুসন্ধান করতে থাকে। পারসেভেরান্সের ছবি ভাল করে খতিয়ে দেখে বিজ্ঞানীরা মনে করছেন, যে খাড়া ঢালের ছবি তুলেছে পারসেভেরান্স, তা আদতে ডেল্টা নদীর খাত। ওই খাতটি কীভাবে তৈরি হয়েছে পরতে পরতে, তাও দেখা যাচ্ছে ছবিতে। https://twitter.com/NASAMars/status/1446225090270482432 নাসার অ্যাস্ট্রোবায়োলজিস্ট অ্যামি উইলিয়ামস ও তাঁর টিমের সদস্যরা জানিয়েছেন, লালগ্রহের এই নদীখাতের যা ভূপ্রাকৃতিক গঠন, তার সঙ্গে পৃথিবীর নদী-দ্বীপগুলির বেশ মিল আছে। শুধু তাই নয়, এ ছবি দেখে তাঁরা বলছেন, মঙ্গল একসময় উষ্ণ এবং আর্দ্র ছিল। এমনকি একসময়ে সেখানে বন্যা হয়েছিল, এমন ইঙ্গিতও রয়েছে ছবিতে।

কূটনৈতিক বোঝাপড়া! ব্রিটেনে গেলে কোয়ারেন্টাইন নয়, থাকতে হবে টিকার দুটি ডোজ

পারসেভেরান্সের এসব ছবি মঙ্গল-গবেষণাকে এক কদম এগিয়ে দিল বলেই মনে করছেন সকলে। মঙ্গলে প্রাণের সঞ্চার নিয়ে যে রিসার্চ চলছে, তাতেও ইতিবাচক তথ্য যোগ করল এই ছবি। অ্যামি উইলিয়ামস বলেন, "অরবাইটাল ইমেজ দেখে আমাদের আগেই মনে হয়েছিল, জল ছিল মঙ্গলে। কিন্তু এবার তা আরও স্পষ্ট হল। এতদিন যেন বইয়ের মলাট দেখছিলাম, এবার বইটা পড়ছি আমরা। মঙ্গলে প্রাণ আছে কি নেই তাই নিয়ে যে এত দিন ধরে গবেষণা চলছে, তাতে খানিক সাহায্য করল এই ছবি।" মার্কিন মহাকাশযান পারসেভেরান্সের আয়তন একটি গাড়ির মতোই। ছ’‌চাকা বিশিষ্ট এই মহাকাশযান কয়েক বছরের মধ্যে মঙ্গলের পাথর নিয়ে ফিরবে পৃথিবীতে। সেই পাথর নিয়ে চলবে গবেষণা। জানা যাবে, কোটি কোটি বছর আগে কেমন ছিল মঙ্গল?‌ তখন কি আদৌ কি প্রাণ ছিল এই লালগ্রহে?‌ এসবেরই উত্তর খোঁজা হবে পাথর পেলে। তবে তার আগে তার পাঠানো ছবি যে মহাকাশ গবেষণায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এক উপাদান হয়ে উঠল, তা বলাই বাহুল্য।

পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'


```