অফলাইনের পাশাপাশি অনলাইন ক্লাসও বজায় রাখছে শহরের কলেজগুলো, ভিড় সামলাতে উদ্যোগ
দ্য ওয়াল ব্যুরো: সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্কুল কলেজ (College) খোলার। কিন্তু এখনই ভিড় বাড়াতে নারাজ শহরের (Kolkata) বহু স্কুল ও কলেজ। শহরের বেশকিছু স্কুল এখনই অফলাইনে ক্লাস করানোর পক্ষপাতী নয়। সেই ধারা দেখা যাচ্ছে শহরের কলেজগুলোতেও। রোজ অফলাইনে
শেষ আপডেট: 14 November 2021 09:12
দ্য ওয়াল ব্যুরো: সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্কুল কলেজ (College) খোলার। কিন্তু এখনই ভিড় বাড়াতে নারাজ শহরের (Kolkata) বহু স্কুল ও কলেজ। শহরের বেশকিছু স্কুল এখনই অফলাইনে ক্লাস করানোর পক্ষপাতী নয়। সেই ধারা দেখা যাচ্ছে শহরের কলেজগুলোতেও। রোজ অফলাইনে ক্লাস না নিয়ে পাশাপাশি অনলাইন ক্লাসও বজায় থাকছে কলেজগুলোতে।
আগামী ১৬ নভেম্বর মঙ্গলবার থেকে স্কুল ও কলেজ খোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সেই মতোই তৈরি হয়েছে কলেজের রুটিন। সেখানেই দেখা যাচ্ছে অফলাইনে সব ক্লাস শুরু করছে না তারা। মূলত প্রথম সেমিস্টারের ক্লাস আগের মতই অনলাইনেই করানোর ভাবনা।
শহরের ছড়িয়ে ছিটিয়ে আছে বহু কলেজ। প্রতিদিন হাজার হাজার পড়ুয়ারা ভিড় হত সেখানে। তবে এখনই সেই ভিড় চাইছে না কলেজ কর্তৃপক্ষগুলো। বিভিন্ন কলেজ তাদের নিজেদের মত রুটিন ঠিক করে পড়ুয়াদের আসতে বলছে। প্রথম সেমিস্টারের পড়ুয়াদের এখনই আসার প্ৰয়োজন নেই বলে মনে করছেন শহরের সিংহভাগ কলেজ।
আরও পড়ুনঃ
রাজ্যের সায় থাকলেও এখনই খুলছে না শহরের বহু স্কুল
বলাই চলে, কোভিড পরিস্থিতির ওপর নজর রেখেই এই সিদ্ধান্ত। কোনও কলেজই এবছরে আর প্রথম সেমিস্টারের পড়ুয়াদের আনতে চাইছে না। আবার কোনও কলেজ ভ্যাকসিন কত শতাংশের নেওয়া হয়েছে তার ওপরও জোর দিচ্ছে।
কোনও কলেজ শুধু অনার্সের পড়ুয়াদেরই অফলাইন ক্লাস করানোর পক্ষপাতী। তবে কেউ কেউ সেখানে ল্যাব বেসিস বিষয়গুলোর জেনারেল পড়ুয়াকেও ডেকেছে ক্যাম্পাসে। আবার কোথাও রোজ অফলাইনে সবাইকে না ডেকে সেমিস্টার হিসেবে ভাগ করে নেওয়া হচ্ছে। সবমিলিয়ে প্রায় দেড় বছর পর ফের কলেজের দরজা খুলছে শহরের কলেজগুলোর।