Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

মীনাক্ষী কি বক্তব্য রাখবেন? বামনেত্রী বললেন 'এমন কোনও কথা নেই যে আমাকে বলতেই হবে'

বক্তা কি কম পড়িয়াছে নাকি? সংখ্যাগুরু যখন ব্রিগেডের ২২ গজে 'ক্যাপ্টেনে'র দিকে তাকিয়ে, তখন ভাষণের তালিকায় নাম নেই বামনেত্রীর।

মীনাক্ষী কি বক্তব্য রাখবেন? বামনেত্রী বললেন 'এমন কোনও কথা নেই যে আমাকে বলতেই হবে'

ফাইল ছবি

শেষ আপডেট: 20 April 2025 13:52

দ্য ওয়াল ব্যুরো: মীনাক্ষী মুখোপাধ্যায় (Meenakhsi Mukherjee) কি বক্তা তালিকায় আছেন? যখন থেকে বামেরা ব্রিগেড (Brigade 2025) ডেকেছে, তখন থেকে দলের কর্মী-সমর্থকদের মনে একটাই প্রশ্ন। বক্তা কি কম পড়িয়াছে নাকি? সংখ্যাগুরু যখন ব্রিগেডের ২২ গজে 'ক্যাপ্টেনে'র দিকে তাকিয়ে, তখন ভাষণের তালিকায় নাম নেই বামনেত্রীর। সব সময় যে তাঁকেই বক্তব্য বক্তব্য রাখতে এমনটা মনে করেন না খোদ মীনাক্ষী। অর্থাৎ, হাইপ্রোফাইল বক্তা একমাত্র মহম্মদ সেলিম (MD Salim)।

শেষ মুহূর্ত পর্যন্ত সাসপেন্স বজায় রাখতে চেয়েছিল বামেরা। কিন্তু মীনাক্ষী মুখোপাধ্যায় বক্তব্য রাখছেন না, এটা এখন ঝকঝকে পরিষ্কার। দলের একাংশের যুক্তি গণসংগঠনের ডাকা ব্রিগেডে যুবনেত্রীর বক্তব্য রাখার কোনও অর্থ নেই। আবার পার্টির একটা বড় অংশ মনে করে মীনাক্ষী ভিড় টানার ইউএসপি। 

২০১১ সালে পালা বদলর পর থেকে সিপিএম-সহ বামেরা ক্রমশ ক্ষয়িষ্ণু। বিধানসভায় শূন্য। মিটিং, মিছিলে লোক হলেও সেভাবে ভোট বাক্সে তার প্রভাব না পড়ায় বিষয়টি নিয়ে উদ্বেগে রয়েছেন শীর্ষ নেতারাও। সেই পরিস্থিতিতে মীনাক্ষী নামটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। জড়ানো বাংলায় তাঁর বক্তব্য, প্রয়োজনে হিন্দি ভাষণই বামনেত্রীকে খানিকটা আলাদা করেছে সকলের থেকে। 

কিন্তু, এখন দলের কর্মী-সমর্থকরা যখন মোটামুটি নিশ্চিত যে মীনাক্ষী বলছেন না, তখন সাময়িক নিরুৎসাহ দেখা দিলেও, তাকে আশকারা দিতে নারাজ কমরেডরা। বরং,  ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই যেভাবে বারবার ব্রিগেড ভরেছে, সেভাবেই বৈশাখের দাবদাহে সম্পাদক মহম্মদ সেলিম, অনাদি সাহু, নিরাপদ সর্দার, বন্যা টুডু, অমল হালদার ও সুখরঞ্জন দে'র দিকে তাকিয়েই মাঠ ভরাচ্ছেন তাঁরা।


```