
শেষ আপডেট: 19 March 2023 09:29
দ্য ওয়াল ব্যুরো: অফিসের কাজের মাঝে, কখনও র্যাম্পে, কখনও সেলেবদের প্রচারে, আবার কখনও পার্লামেন্টের অধিবেশনে, মা শিশুকে স্তন্যপান করাচ্ছেন এই ছবি এখন খুবই পরিচিত। তবুও কিছু ক্ষেত্রে দেখা যায় মহিলারা রাস্তা ঘাটে স্তন্যপান করাতে সংকোচ বোধ করেন। এবার সমস্যার সমাধান করল কলকাতা (Kolkata) পুরসভা৷
কলকাতা পুরসভার উদ্যোগে পাইলট প্রোজেক্ট। বাসস্ট্যান্ডেই (Bus stand) থাকবে ব্রেস্টফিডিং রুম। সদ্যোজাতকে দুধ খাওয়াতে গেলে রাস্তাঘাটে আর আড়াল খুঁজতে হবে না মায়েদের। সূত্রের খবর, বেহালা পর্ণশ্রীতে প্রথম দেখা যাবে এমন বাস স্ট্যান্ড যেখানে থাকবে 'ব্রেস্টফিডিং রুম'।
মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, নতুন এই বাস স্ট্যান্ডের ভিতরে থাকবে বসার ব্যবস্থা, স্মার্ট টয়লেট। আর ব্রেস্টফিডিং রুম (Brestfeeding room)। পাশাপাশি তিনি জানান, এই প্রকল্প সফল হলে সারা কলকাতা জুড়েই তৈরি হবে এমন বাস স্ট্যান্ড। তাহলে সমস্যা হবে না।
প্রসঙ্গত, জনস্বাস্থ্য আধিকারিক ডা. অনির্বাণ দলুই জানিয়েছেন, শিশুকে স্তন্যপান করানো একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া। এটা নিয়ে লজ্জা পাওয়া উচিত নয়। তবে এই ভাবনাটা যতদিন না আসছে, ততদিন 'ব্রেস্টফিডিং রুম' প্রয়োজন।
শান্তনুর বন্ধু অয়নের অফিসে বিপুল ওএমআর শিট! দুর্নীতির শিকড় আরও গভীরে, মনে করছে ইডি