Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

এক ভুল কতবার করবেন? পর্ষদকে ভর্ৎসনা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের, ১০ হাজার টাকা জরিমানা

দ্য ওয়াল ব্যুরো: ফের প্রাথমিক শিক্ষা পর্ষদকে (Primary Education Board) মানা করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। জরিমানার পরিমাণ ১০ হাজার টাকা। শুক্রবার প্রাথমিক শিক্ষা সংক্রান্ত এক মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়

এক ভুল কতবার করবেন? পর্ষদকে ভর্ৎসনা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের, ১০ হাজার টাকা জরিমানা

শেষ আপডেট: 28 July 2023 10:56

দ্য ওয়াল ব্যুরো: ফের প্রাথমিক শিক্ষা পর্ষদকে (Primary Education Board) মানা করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। জরিমানার পরিমাণ ১০ হাজার টাকা। শুক্রবার প্রাথমিক শিক্ষা সংক্রান্ত এক মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়, পর্ষদকে রীতিমতো ভর্ৎসনা করেন।

২০১৪ সালের টেট পরীক্ষা দিয়েছিলেন মামলাকারী উৎপল আচার্য। কিন্তু এতদিন জানতেই পারেননি যে তিনি টেট উত্তীর্ণ হয়েছেন। ৮ বছর পর পর্ষদ একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেন। সেখানে মামলাকারী জানতে পারেন তিনি ৯০ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন।

তারপরই হাইকোর্টের দ্বারস্থ হন উৎপল। তাঁর বক্তব্য, ২০২০ ও ২০২২ সালের টেট উত্তীর্ণ প্রার্থীদের তালিকায় নাম রয়েছে তাঁর। অথচ তাঁকে ইন্টারভিউর জন্য ডাকা হয়নি। আদালতের কাছে তাঁর আর্জি যেন তাঁকে ইন্টারভিউর সুযোগ করে দেওয়া হয়।

প্রাথমিক শিক্ষা পর্ষদের নিয়ম অনুযায়ী, উত্তীর্ণদের তালিকায় নাম থাকলে অবশ্যই সেই প্রার্থীকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। কিন্তু মামলাকারী উৎপল আচার্যর ক্ষেত্রে সেই নিয়ম মানা হয়নি বলে অভিযোগ। তিনি আদালতে জানান, বোর্ডের গাফিলতির কারণে এতদিন সঠিক নম্বর প্রকাশ পায়নি। তারপর যখন সেটা সামনে এল তখনও নিয়ম অনুযায়ী ডাক পাননি তিনি।

শুক্রবার এই মামলার শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় পর্ষদের ভূমিকায় বিরক্তি প্রকাশ করেন। তিনি পর্ষদের উদ্দেশে বলেন, 'আপনারা এক ভুল আর কতবার করবেন?' তিনি পর্ষদের বারবার একই ধরনের গাফিলতির কথা উল্লেখ করে ১০ হাজার টাকা জরিমানা করেন।

শুধু তাই নয়, বিচারপতি গঙ্গোপাধ্যায় পর্ষদকে বলেন, মামলাকারীকে এক সপ্তাহের মধ্যে ইন্টারভিউতে ডাকতে হবে। যদি তিনি ইন্টারভিউতে যোগ্যতা প্রমাণ করতে পারেন, তবে তাঁকে চাকরির সুযোগ করে দিতে হবে পর্ষদকে।

হাইকোর্টে ধাক্কা রাজ্যের, রামনবমী মামলা ফিরিয়ে দিলেন বিচারপতি


```