Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

উমর খালিদকে বরখাস্তই করবে জেএনইউ

দ্য ওয়াল ব্যুরো : জেএনইউতে আর গবেষণা করতে পারবেন না বিতর্কিত ছাত্রনেতা উমর খালিদ। দেশদ্রোহী কার্যকলাপের জেরে তাঁকে বরখাস্ত করা হচ্ছে। আর এক ছাত্রনেতা কানহাইয়া কুমারকে বরখাস্ত করা হয়নি ঠিকই কিন্তু তাঁকে জরিমানা দিতে হবে ১০ হাজার টাকা। ২০১৬

উমর খালিদকে বরখাস্তই করবে জেএনইউ

শেষ আপডেট: 6 July 2018 09:27

দ্য ওয়াল ব্যুরো : জেএনইউতে আর গবেষণা করতে পারবেন না বিতর্কিত ছাত্রনেতা উমর খালিদ। দেশদ্রোহী কার্যকলাপের জেরে তাঁকে বরখাস্ত করা হচ্ছে। আর এক ছাত্রনেতা কানহাইয়া কুমারকে বরখাস্ত করা হয়নি ঠিকই কিন্তু তাঁকে জরিমানা দিতে হবে ১০ হাজার টাকা। ২০১৬ সালের ৯ ফেব্রুয়ারি জেএনইউ চত্বরে এক সভাকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত। সেই সভায় জঙ্গি আফজল গুরুর ফাঁসির বিরোধিতা করা হয়েছিল। দেশদ্রোহী স্লোগানও উঠেছিল বলে অভিযোগ।  বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি ওই সভার বিরুদ্ধে প্রতিবাদ জানায়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করে।  সেই কমিটির সুপারিশ ছিল, উমর খালিদ ও আরও দুজনকে বহিষ্কার  করতে হবে। ছাত্র ইউনিয়নের তৎকালীন সভাপতি কানহাইয়া কুমারকে দিতে হবে জরিমানা। এই সুপারিশের বিরুদ্ধে ছাত্ররা আবেদন জানায় দিল্লি হাইকোর্টে। বিচারপতি বিশ্ববিদ্যালয়কে নির্দেশ দেন, দণ্ডিত ছাত্ররা কী বলতে চায় তা শোনা হোক। পরে বিশ্ববিদ্যালয়ে এক উচ্চপর্যায়ের কমিটি গঠিত হয়।  সেই কমিটি উমর খালিদ ও ওপর দুজনের বরখাস্তের নির্দেশ বহাল রেখেছে। কানহাইয়া কুমারকেও জরিমানা দিতে বলেছে।

```