Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

Italy: স্বপ্নভঙ্গ! ম্যাসিডোনিয়ার কাছে হার, ফের বিশ্বকাপ থেকে ছিটকে গেল ইতালি

দ্য ওয়াল ব্যুরো: বাছাই পর্বেই ছিটকে গেল ইতালি (Italy)। আগেরবারের পুনরাবৃত্তি। এবারও বিশ্বকাপের (FIFA WORLD CUP 2022) মঞ্চ থেকে ছিটকে গেল ২০২১ সালের ইউরো চ্যাম্পিয়ন। নর্থ ম্যাসিডোনিয়ার বিরুদ্ধে ১-০ গোলে হেরে কাতারের বিশ্বকাপ খেলার স্বপ্ন শে

Italy: স্বপ্নভঙ্গ! ম্যাসিডোনিয়ার কাছে হার, ফের বিশ্বকাপ থেকে ছিটকে গেল ইতালি

শেষ আপডেট: 25 March 2022 05:46

দ্য ওয়াল ব্যুরো: বাছাই পর্বেই ছিটকে গেল ইতালি (Italy)। আগেরবারের পুনরাবৃত্তি। এবারও বিশ্বকাপের (FIFA WORLD CUP 2022) মঞ্চ থেকে ছিটকে গেল ২০২১ সালের ইউরো চ্যাম্পিয়ন। নর্থ ম্যাসিডোনিয়ার বিরুদ্ধে ১-০ গোলে হেরে কাতারের বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ ইতালির।

এদিনের ম্যাচে মিলেছিল প্রচুর সুযোগ কিন্তু কাজের কাজ হয়নি। একটা বলও গোলের জালে জড়াতে পারেননি ইতালির ফুটবলারা। ভুল, ভুল, ভুল… আর সেই ভুলেরই দাম দিল বিশ্বকাপ থেকে বিদায় হয়ে। আক্রমণাত্মক খেলেও ম্যাচ জেতা অধরাই থেকে গেল ইতালির।

নর্থ ম্যাসিডোনিয়ার বিরুদ্ধে এদিন গোল করার জন্য ৩২টি শট নেয় ইতালি, কিন্তু ২৭টি লক্ষ্যভ্রষ্ট হয়, কোনটা মাথার ওপর দিয়ে তো কোনওটা বারের পাশ দিয়ে চলে গেছে। তবে বাকি ৫ অন শট থেকেও গোল পায়নি ইতালি।

ম্যাচের প্রথম থেকে শেষ পর্যন্ত গোলশূন্য ম্যাচের মোড় ঘোরে অতিরিক্ত সময়ে। আলেসান্দার ত্রায়কোভস্কির অসাধারণ গোলে চুরমার হয়ে যায় ইতালির বিশ্বকাপ খেলার স্বপ্ন। অন্যদিকে, এই জয়ে বিশ্বকাপে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখল নর্থ ম্যাসিডোনিয়া। আগামী মঙ্গলবার পর্তুগালকে হারাতে পারলেই বিশ্বকাপের মূল পর্বে যাওয়ার টিকিট মিলে যাবে তাদের।

উল্লেখ্য, ১৯৫৮ সালে প্রথম বিশ্বকাপের মঞ্চ থেকে বাদ পড়েছিল ইতালি। ২০১৮ সালের বিশ্বকাপও একইভাবে বাছাই পর্ব থেকেই বাদ হয়ে যায় ইতালি। ২০২২-এও ঘটল একই ঘটনা চারবার বিশ্বকাপ জয়ী দলের। অপেক্ষা আরও চার বছর।

টাইমিং-এর রাজা ধোনি! ফের প্রমাণ করলেন 'ক্যাপ্টেন কুল'


```