Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

নগ্ন ছবি পাঠিয়ে ফলোয়ারদের ব্ল্যাকমেল! ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারের হাতে হাতকড়া পড়ল

দ্য ওয়াল ব্যুরো: ফলোয়ারদের নিজের নগ্ন ছবি (nude photo) পাঠাতেন তরুণী। তারপর বিপুল টাকা চেয়ে ব্ল্যাকমেল করতে শুরু করতেন তাঁদের (extortion)। টাকা না দিলেই পরিবারের সদ্যদের প্রাণে মেরে ফেলার হুমকি দিতেন। এমনই অভিযোগে সম্প্রতি একজন ইনস্টাগ্রা

নগ্ন ছবি পাঠিয়ে ফলোয়ারদের ব্ল্যাকমেল! ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারের হাতে হাতকড়া পড়ল

শেষ আপডেট: 7 April 2023 11:29

দ্য ওয়াল ব্যুরো: ফলোয়ারদের নিজের নগ্ন ছবি (nude photo) পাঠাতেন তরুণী। তারপর বিপুল টাকা চেয়ে ব্ল্যাকমেল করতে শুরু করতেন তাঁদের (extortion)। টাকা না দিলেই পরিবারের সদ্যদের প্রাণে মেরে ফেলার হুমকি দিতেন। এমনই অভিযোগে সম্প্রতি একজন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারকে গ্রেফতার করেছে পুলিশ (Instagram influencer arrested)।

অভিযুক্ত তরুণীর নাম জশনীত কৌর ওরফে রাজবীর কৌর। ইনস্টাগ্রামে জসনীতের ২ লক্ষেরও বেশি ফলোয়ার রয়েছে। তাঁর বাড়ি পাঞ্জাবের মোহালিতে। পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি লুধিয়ানার এক ব্যবসায়ী পুলিশের কাছে ওই ইনফ্লুয়েনসারের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। তিনি জানান, ওই তরুণী তাঁকে নিজের নগ্ন ছবি পাঠিয়ে টাকা চাইতে শুরু করেন। টাকা দিতে অস্বীকার করায় হোয়াটসঅ্যাপে তাঁকে স্থানীয় কয়েকজন গ্যাংস্টার ফোন করে হুমকি দেয়, জশনীতকে টাকা না দিলে তাঁকে ও তাঁর পরিবারের লোকজনকে প্রাণে মেরে ফেলা হবে। এরপরেই থানায় অভিযোগ দায়ের করেন তিনি।

ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, স্থানীয় গ্যাংস্টারদের সঙ্গে হাত মিলিয়ে ফলোয়ারদের ব্ল্যাকমেল করে টাকা হাতাতে শুরু করেছিলেন জশনীত। প্রথমে তিনি সোশ্যাল মিডিয়ায় আপাতভাবে ধনী লোকজনের সঙ্গে বন্ধুত্ব পাতাতেন। তারপর নিজের নগ্ন ছবি পাঠিয়ে টাকা চেয়ে ব্ল্যাকমেল করতেন তাঁদের। টাকা না পেলে ওই গ্যাংস্টারদের দিয়ে তাঁদের ফোন করিয়ে ক্ষতি করার এবং প্রাণে মেরে ফেলার ভয় দেখাতেন তিনি।

এই ঘটনায় তরুণীর বিরুদ্ধে লুধিয়ানার মডেল টাউন থানায় ভারতীয় দণ্ডবিধির ৩৮৪, ৫০৬ এবং ১২০-বি ধারায় মামলা রুজু করেছে পুলিশ। জশনীতকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। তাঁর একটি বিএমডব্লিউ গাড়ি এবং দুটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। ঘটনায় স্থানীয় যুব কংগ্রেস নেতা লাকি সান্ধু নামে এক যুবকের নামেও এই ঘটনা জড়িত থাকার অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, টাকা না পেলে সান্ধুকে দিয়েই ফোন করিয়ে ভয় দেখাতেন জশনীত। সান্ধু বর্তমানে পলাতক। তাকে ধরার জন্য তল্লাশি চালাচ্ছে পুলিশ।

বাংলার ১২ বছরের মেয়ের গর্ভে যমজ ভ্রূণ, গর্ভপাতের অনুমতি দিল না হাইকোর্ট


```