Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

চাকরি গেছে রাতারাতি, ছাড়তে হবে আমেরিকাও! বিপদে কয়েক হাজার ভারতীয় আইটি কর্মী

দ্য ওয়াল ব্যুরো: কর্মী ছাঁটাইয়ের (Layoffs) মড়ক লেগেছে বিশ্বজুড়ে। আইটি সেক্টর থেকে শুরু করে খাবার ডেলিভারি সংস্থা--- সবেতেই চলছে কর্মী ছাঁটাই। টুইটার থেকে শুরু করে গুগল, মাইক্রোসফ্ট এমনকী আমেরিকার (America) সংবাদমাধ্যমে দেখা গেছে এমন চি

চাকরি গেছে রাতারাতি, ছাড়তে হবে আমেরিকাও! বিপদে কয়েক হাজার ভারতীয় আইটি কর্মী

শেষ আপডেট: 23 January 2023 11:25

দ্য ওয়াল ব্যুরো: কর্মী ছাঁটাইয়ের (Layoffs) মড়ক লেগেছে বিশ্বজুড়ে। আইটি সেক্টর থেকে শুরু করে খাবার ডেলিভারি সংস্থা--- সবেতেই চলছে কর্মী ছাঁটাই। টুইটার থেকে শুরু করে গুগল, মাইক্রোসফ্ট এমনকী আমেরিকার (America) সংবাদমাধ্যমে দেখা গেছে এমন চিত্র। এই কর্মী ছাঁটাইয়ের প্লাবনে মাথায় হাত পড়েছে আমেরিকা নিবাসী হাজার হাজার ভারতীয় আইটি কর্মীর (Indian IT Professionals)। তাঁদের কেউ হয়তো চাকরি করতেন গুগলে, কেউ মাইক্রোসফ্টে, কেউবা আবার অ্যামাজন-ফেসবুকে।

মার্কিন সংবাদমাধ্যম সূত্রে খবর, নভেম্বর থেকে প্রায় ২ লাখ কর্মী চাকরি হারিয়েছেন ফেসবুক-অ্যামাজন-গুগলের মতো কোম্পানিগুলিতে। এরমধ্যে কিছু সংস্থা সূত্রে জানা গেছে, যাঁরা চাকরি হারিয়েছেন তাঁদের মধ্যে প্রায় ৩০-৪০ শতাংশই ভারতীয়। যাঁরা মার্কিন মুলুকে এইচ-১বি এবং এল-১ ভিসা নিয়ে কাজ করছেন।

এইচ-১বি ভিসা অনুমোদন পায় প্রযুক্তি খাতের কোম্পানিগুলো। এইসব কোম্পানিগুলি প্রতিবছরই বিশ্বের নানা প্রান্ত থেকে হাজার হাজার ছেলেমেয়েকে এই ভিসার আওতায় চাকরি দেয়। এছাড়াও আছে এল১এ ও এল১বি ভিসা। কোম্পানিগুলি যদি নিজেদের মধ্যে কর্মী আদানপ্রদান করে থাকে তবে মার্কিন মুলুকে যেতে গেলে এই ভিসা দেওয়া হয় কর্মীদের।

এইসব ভিসা নিয়ে যেসব কর্মীরা ভারত থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে চাকরি করছেন, চিন্তায় ঘুম উড়েছে তাঁদের। যুক্তরাষ্ট্রের ভিসা ধরে রাখতে হলে খুব তাড়াতাড়িই কোনও চাকরি পেতে হবে নয়তো আমেরিকা ছাড়তে হবে তাঁদের। হাতে সময় মাত্র ২-৩ মাস।

এত কম সময়ের মধ্যে আমেরিকায় নতুন চাকরি পাওয়ার চিন্তা ভাবাচ্ছে ভারতীয়দের। অ্যামাজনের চাকরি খোয়ানো এক মহিলার কথায়, 'মাত্র ৩ মাস আগে আমেরিকায় এসে চাকরিতে যোগ দিয়েছিলাম, এখন বলা হল আমার শেষ কাজের দিন ২০ মার্চ!' এইচ-১বি ভিসা নিয়ে দীর্ঘদিন আমেরিকায় রয়েছেন মাইক্রোসফ্ট থেকে চাকরি হারানো এক মহিলা। তাঁর ছেলে এখন স্কুল থেকে কলেজে যাওয়া শুরু করেছেন, এমন পরিস্থিতিতে তিনি কী করবেন সেটাই ভেবে কূল পাচ্ছেন না। বললেন, 'খুব কঠিন সময়'।

সিলিকন ভ্যালির এক উদ্যোক্তা অজয় জৈনের কথায়, 'হাজার হাজার প্রযুক্তি কর্মীর জন্য এই পরিস্থিতি খুবই দুর্ভাগ্যজনক। বিশেষত যাঁরা এইচ-১বি ভিসা নিয়ে কাজ করছেন তাঁদের জন্য আরও কঠিন। কারণ ৬০ দিনের মধ্যে নতুন চাকরি না পেলে দেশ ছাড়তে হবে।'

মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ করেন এমন ভারতীয়দের মধ্যে বেশকিছু হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। সেইসব গ্রুপে এখন শুধুই হাহাকার। চাকরি কি মিলবে নাকি আমেরিকা ছেড়ে যেতে হবে।

৮ মাসের অন্তঃস্বত্ত্বা কর্মীর চাকরি খেলল গুগল! ‘কাঁপা হাতে’ পোস্ট করে নিজেই জানালেন মহিলা


```