Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

স্কেটিংয়ে বিশ্বরেকর্ড সাত বছরের ছোট্ট মেয়ের! গিনেস বুকে পুণের দেশনা

দ্য ওয়াল ব্যুরো: লিম্ব স্কেটিং (Limbo-Skating), স্কেটিংয়ের এক গুরুত্বপূর্ণ ভাগ। ২০১৫ সালে চিনের ১৪ বছরের এক কিশোরী এই স্কেটিং করে বিশ্ব রেকর্ড করেছিল। ৭ বছর পর তাঁর সেই রেকর্ড (world record) ভেঙে দিল ভারতীয় কন্যা (Indian girl)। পুণের প্রাথ

স্কেটিংয়ে বিশ্বরেকর্ড সাত বছরের ছোট্ট মেয়ের! গিনেস বুকে পুণের দেশনা

শেষ আপডেট: 30 July 2022 15:35

দ্য ওয়াল ব্যুরো: লিম্ব স্কেটিং (Limbo-Skating), স্কেটিংয়ের এক গুরুত্বপূর্ণ ভাগ। ২০১৫ সালে চিনের ১৪ বছরের এক কিশোরী এই স্কেটিং করে বিশ্ব রেকর্ড করেছিল। ৭ বছর পর তাঁর সেই রেকর্ড (world record) ভেঙে দিল ভারতীয় কন্যা (Indian girl)। পুণের প্রাথমিক স্কুলের ছাত্রী বছর সাতেকের দেশনা নাহার।

২০টি গাড়ির নীচ দিয়ে স্কেটিং করতে দেশনা সময় নিয়েছে মাত্র ১৩.৭৪ সেকেন্ড। চিনের ১৪ বছরের সেই কিশোরীর ২০টি গাড়ির নীচ দিয়ে স্কেটিং করতে সময় লেগেছিল ১৪.১৫ সেকেন্ড।

এই স্কেটিং করে দেশনা নাম তুলে নিয়েছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে। দেশনার বাবা আদিত্য নাহার জানিয়েছেন, পাঁচ বছর বয়সেই স্কেটিং শুরু করে তাঁর মেয়ে। গত দু’বছর ধরে স্কেটিং শিখছেও সে।

https://twitter.com/amairak88867642/status/1552928309566025729

আদিত্যবাবু আরও জানিয়েছেন, নয়া রেকর্ডের জন্য গত এক মাস ধরে পুনে কাটরাজ খাণ্ডোয়া রোডে অনুশীলন করছিল দেশনা।

সমস্ত পরিশ্রমের ফল পেয়েছে ছোট্ট দেশনা। বিশ্বের কাছে ভারতের মুখ উজ্জ্বল করেছে সে।

এমনি স্কেটিংয়ের থেকে ‘লিম্ব স্কেটিং’ বেশ কঠিন। এক্ষেত্রে শুধু স্কেটিং জানলেই হয় না, সঙ্গে শরীরকে করতে হয় খুব নমনীয়। কারণ ২০ টি গাড়ির নীচ দিয়ে শরীর গলিয়ে নিয়ে যেতে হয়। তা তো খুব একটা সহজ কথা নয়!

সেই কাজ করে দেখিয়েছেন পুণের (Pune) প্রাথমিক স্কুলের ছাত্রী সাত বছরের মেয়ে দেশনা নাহার।

ইউটিউব দেখে বাড়িতেই ওয়াইন বানাল ১২ বছরের ছেলে! খেয়ে হাসপাতালে বন্ধু


```