Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

ভারতের মেয়েদের অনবদ্য জয়, ৯৫ রানের পুঁজি নিয়েও ৮ রানে জয়ী হরমনপ্রীতরা

দ্য ওয়াল ব্যুরো: জয়ের উদগ্র বাসনা থাকলে সব সম্ভব। ভারতের মেয়েরা (India Women Cricket) বাংলাদেশের (Bangladesh) মাঠে দ্বিতীয় টি ২০ ম্যাচে তাই প্রমাণ করেছে। ৯৫ রানে অলআউট হয়ে গিয়েও বাংলাদেশের মেয়েদের শেষ করে দিতে পেরেছে ৮৭ রানে। মঙ্

ভারতের মেয়েদের অনবদ্য জয়, ৯৫ রানের পুঁজি নিয়েও ৮ রানে জয়ী হরমনপ্রীতরা

শেষ আপডেট: 11 July 2023 14:44

দ্য ওয়াল ব্যুরো: জয়ের উদগ্র বাসনা থাকলে সব সম্ভব। ভারতের মেয়েরা (India Women Cricket) বাংলাদেশের (Bangladesh) মাঠে দ্বিতীয় টি ২০ ম্যাচে তাই প্রমাণ করেছে। ৯৫ রানে অলআউট হয়ে গিয়েও বাংলাদেশের মেয়েদের শেষ করে দিতে পেরেছে ৮৭ রানে।

মঙ্গলবার মিরপুরের মাঠে ভারতের মেয়েরা করেছিলেন ৯৫ রান। দলের দুই ওপেনিং জুটি স্মৃতি মান্ধানা (১৩) ও শেফালি ভার্মা (১৯) সমঝে শুরু করার পরেই ছন্দপতন। ৬১ রানে ছয় উইকেটে পড়ে যায়। দলের অধিনায়িকা হরমনপ্রীত কাউর সুলতানা খাতুনের বলে শূন্যতে ফিরে যান।

পরের দিকে দীপ্তি শর্মা (১০) ও আমনজিৎ কাউর (১৪) দু’অঙ্কের রানে পৌঁছানোয় দলের ভদ্রস্থ স্কোর হয়। তবে ভারতের বোলাররা নিজেদের কাজটি ঠিকঠাক করায় বিপক্ষ দলকে আট রান দূরে থমকে রাখতে পেরেছেন। বিপক্ষের আট উইকেটের মধ্যে ভারতের স্পিনাররাই পেয়েছেন সাত উইকেট।

দলের দুই স্পিনার দীপ্তি শর্মা ও শেফালি ভার্মা তিনটি করে উইকেট নিয়েছেন কম রানের মধ্যেই।

দীপ্তি শর্মা ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে ৩ উইকেট নেন। শেফালি ভার্মা ১৫ রান দিয়ে ৩ উইকেট। মিনু মুন্নি দুই উইকেট পেয়েছেন। বাংলাদেশের অধিনায়িকা নিগার সুলতানা (৩৮) একমাত্র দুই অঙ্কের রানে পৌঁছতে পেরেছেন। বাকিরা সবাই আয়ারাম-গয়ারামের দলে নাম লেখান।

‘মোহনবাগান দিবস’ এবার দু’দিনের! লাল হলুদকে আর্থিক সাহায্য ৮৩ বছরের সমর্থকের


```