Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

দেশে ২৪ ঘণ্টায় কোভিড সংক্রমণ প্রায় ৪৫ হাজার জনের, কমল পজিটিভিটি রেট

দ্য ওয়াল ব্যুরো : রবিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক (Central Health Ministry) জানায়, তার আগের ২৪ ঘণ্টায় কোভিডে (Covid) আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৮৭৭ জন। পজিটিভিটি রেট (Positivity Rate) সামান্য কমে দাঁড়িয়েছে ৩.১৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কোভ

দেশে ২৪ ঘণ্টায় কোভিড সংক্রমণ প্রায় ৪৫ হাজার জনের, কমল পজিটিভিটি রেট

শেষ আপডেট: 13 February 2022 06:39

দ্য ওয়াল ব্যুরো : রবিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক (Central Health Ministry) জানায়, তার আগের ২৪ ঘণ্টায় কোভিডে (Covid) আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৮৭৭ জন। পজিটিভিটি রেট (Positivity Rate) সামান্য কমে দাঁড়িয়েছে ৩.১৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কোভিডে মারা গিয়েছেন ৬৮৪ জন। অতিমহামারী শুরু হওয়ার পরে এই নিয়ে দেশে মারা গেলেন ৫ লক্ষ ৮ হাজার ৬৬৫ জন। ভারতে মোট কোভিড আক্রান্তের সংখ্যা ৪ কোটি ২৬ লক্ষ ৩১ হাজার ৪২১। বর্তমানে দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা ৫ লক্ষ ৩৭ হাজার ৪৫ জন। অ্যাকটিভ কেসের হার মোট আক্রান্তের ১.২৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার তার আগের দিনের তুলনায় ১১ শতাংশ কম। বর্তমানে সাপ্তাহিক পজিটিভিটি রেট ৪.৪৬ শতাংশ। ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ১৭ হাজার ৫৯১ জন কোভিড রোগী। অতিমহামারী শুরু হওয়ার পরে এই নিয়ে দেশে মোট ৪ কোটি ১৫ লক্ষ ৮৫ হাজার ৭১১ জন সুস্থ হয়ে উঠলেন। সুস্থ হয়ে ওঠার হার বর্তমানে ৯৭.৫৫ শতাংশ। দীর্ঘ ৪০ দিন বাদে দেশে পরপর দু'দিন ৫০ হাজারের কম সংখ্যক মানুষ কোভিডে সংক্রমিত হলেন। এখনও পর্যন্ত দেশে ৭৫ কোটি টেস্ট করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় টেস্ট করা হয়েছে ১৪ লক্ষ ১৫ হাজার ২৭৯ জনের। শনিবার দেশ জুড়ে মোট কোভিড ভ্যাকসিনের ৪৯ লক্ষ ১৬ হাজার ৮০১ টি ডোজ দেওয়া হয়েছে। ১৫ থেকে ১৮ বছর বয়সীদের দেওয়া হয়েছে ১৬ লক্ষ ৬৫ হাজার ৭৯২ টি ডোজ। বুস্টার শট নিয়েছেন ৩ লক্ষ ৩২ হাজার ৭৬৪ জন। টিকাকরণ কর্মসূচি শুরু হওয়ার পরে এখনও পর্যন্ত মোট ১৭২ কোটি ডোজ দেওয়া হয়েছে।

```