Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

ক্যামেরায় তোলা নয়, এ ছবি হাতে আঁকা! সকলে বলছেন 'অবিশ্বাস্য', কে সেই শিল্পী

দ্য ওয়াল ব্যুরো: যে ছবিটি (Image) দেখা যাচ্ছে উপরে, সেটি ঢাকার বাসিন্দারা অনেকেই চিনতে পারবেন। পুরোনো ঢাকার (Old Dhaka) শাঁখারী বাজার এলাকার একটি গলি এরকমই দেখতে। তবে চমকে ওঠার মতো তথ্য হল, এটি ক্যামেরায় তোলা ছবি নয়। জলরং দিয়ে আঁকা (Re

ক্যামেরায় তোলা নয়, এ ছবি হাতে আঁকা! সকলে বলছেন 'অবিশ্বাস্য', কে সেই শিল্পী

শেষ আপডেট: 20 June 2022 11:13

দ্য ওয়াল ব্যুরো: যে ছবিটি (Image) দেখা যাচ্ছে উপরে, সেটি ঢাকার বাসিন্দারা অনেকেই চিনতে পারবেন। পুরোনো ঢাকার (Old Dhaka) শাঁখারী বাজার এলাকার একটি গলি এরকমই দেখতে।

তবে চমকে ওঠার মতো তথ্য হল, এটি ক্যামেরায় তোলা ছবি নয়। জলরং দিয়ে আঁকা (Realistic Painting)।

বছর দুয়েক আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থী হেলাল শাহর আঁকা এই অত্যাশ্চর্য ছবিটি ফের নতুন করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিভিন্ন গ্রুপে এটি তকমা পাচ্ছে 'অবিশ্বাস্য' বলে। তবে কেউ কেউ আবার সন্দেহও প্রকাশ করছেন, সত্যিই আঁকা কিনা।

May be a close-up of 1 person
হেলাল শাহ।

বস্তুত, একটু খুঁটিয়ে দেখলে ধরা পড়ে, ছবিটি ক্যামেরায় তোলা নয়, হাতে আঁকা। জলরঙে। কিন্তু এত নিখুঁত আঁকা খুব কমই দেখা যায়। সে কারণেই 'সন্দেহ'। দু'বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে বাৎসরিক আর্ট এক্সিবিশনে সেরা খেতাব পেয়েছিল এই শিল্প।

শিল্পী হেলাল শাহ জানিয়েছেন, ছবিটি তিনি এঁকেছিলেন ২০ দিনে। তবে তা আঁকার জন্য নিজেকে প্রস্তুত করেছেন আরও অনেকগুলো দিন ধরে। তাঁর কথায়, ‘ছবিটা আঁকতে ২০ দিন লাগলেও, আমি এ জন্য অনেকদিন পুরোনো ঢাকার অলিগলিতে ঘুরেছি, এই ছবিটা আঁকব বলে। আসলে পুরোনো আমার পছন্দের আঁকার সাবজেক্ট। তাই আমি সেখানে ঘুরে ঘুরে প্রথমে ছবি তুলি। সেগুলো ভাল করে দেখি। কোনটায় ভাল লাইট আছে, কোন অ্যাঙ্গেলটা ভাল লাগছে। এই ছবিটা তোলার সময়েই আমার খুব ভাল লেগেছিল। মানুষের অবয়ব, রাস্তায় পড়ে থাকা ময়লা, দোকান, ব্যানার, বিভিন্ন তার আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবে এই ছবিতে ফুটে উঠেছে সূর্যের আলো। সব মিলিয়ে এই ছবিটাই আঁকার জন্য বেছে নিই আমি।’

শিল্পী ও শিল্প।

শিল্পের পরিভাষায় এই ধরনের আঁকাকে বলা হয় রিয়েলিস্টিক পেইন্টিং। এই বিষয়টিতে হেলাল শাহ বেশ দক্ষ। এর আগেও সদরঘাটের এমন এক রিয়েলিস্টিক পেইন্টিং করে পুরস্কার পেয়েছিলেন তিনি। তিনি বলেন, 'কেউ কেউ যে অবিশ্বাস করছে ছবিটা দেখে, মনে করছে ক্যামেরায় তোলা বলে, আমার কাজ সেখানেই সার্থক। সেটাই আমার সাফল্য। ছবিটা কাছ থেকে দেখলে বোঝা যাবে সত্যিটা।'

দেখুন হেলাল শাহ-র আঁকা আরও কিছু ছবি (Realistic Painting)।

কেটু শৃঙ্গ অভিযানে বাঙালি কন্যা! ইতিহাস গড়ার মুখে ওয়াসফিয়া, রুদ্ধশ্বাস অপেক্ষায় বাংলাদেশ


```