Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

কলকাতার ভাইবোনকে দত্তক নিয়ে যৌন নির্যাতন গুরুগ্রামের দম্পতির! দায়ের এফআইআর

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার একটি হোম থেকে দুটি শিশুকে দত্তক নিয়েছিলেন গুরুগ্রামের বাসিন্দা এক দম্পতি (Gurugram Couple)। তিন মাস পর তাদের ফের কলকাতায় ফিরিয়ে দেওয়ার আগে লাগাতার যৌন নির্যাতন করার (Sexually Exploiting Adopted Children) অভিযোগ উঠল

কলকাতার ভাইবোনকে দত্তক নিয়ে যৌন নির্যাতন গুরুগ্রামের দম্পতির! দায়ের এফআইআর

শেষ আপডেট: 14 December 2022 06:23

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার একটি হোম থেকে দুটি শিশুকে দত্তক নিয়েছিলেন গুরুগ্রামের বাসিন্দা এক দম্পতি (Gurugram Couple)। তিন মাস পর তাদের ফের কলকাতায় ফিরিয়ে দেওয়ার আগে লাগাতার যৌন নির্যাতন করার (Sexually Exploiting Adopted Children) অভিযোগ উঠল ওই স্বামী-স্ত্রীর বিরুদ্ধে। ঘটনার জেরে রবীন্দ্র সরোবর থানায় (Ravindra Sarobar Police station) দায়ের হল এফআইআর।

জানা গেছে, গত ৩০ মার্চ কলকাতার একটি হোম থেকে ২ বছর বয়সি একটি শিশুকন্যা ও তার ৪ বছর বয়সি দাদাকে দত্তক নিয়েছিল গুরুগ্রামের সেক্টর ১০-এর বাসিন্দা নীতিন শর্মা এবং তার স্ত্রী। কিন্তু ১২ জুলাই ফের শিশুদুটিকে কলকাতার ওই হোমে ফিরিয়ে দিয়ে যায় তারা।

কিন্তু হোমে ফেরার আগে একদল চিকিৎসকের অধীনে শারীরিক পরীক্ষা করা হয় শিশুদুটির। তাতেই ধরা পড়ে, এই ৩ মাসে লাগাতার যৌন নির্যাতনের শিকার হয়েছে তারা। এই ঘটনা সামনে আসার পরেই গত ২৯ নভেম্বর ইন্ডিয়ান সোসাইটি ফর রিহ্যাবিলিটেশনের পক্ষ থেকে রবীন্দ্র সরোবর থানায় ওই দম্পতির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন দীপক শর্মা। তাঁর অভিযোগের ভিত্তিতেই পুলিশ অভিযুক্ত স্বামী-স্ত্রীর বিরুদ্ধে জিরো এফআইআর দায়ের করে। এরপর সেই কেস ফাইল পাঠিয়ে দেওয়া হয় গুরুগ্রাম পুলিশের কাছে।

অভিযুক্তদের বিরুদ্ধে গত ৯ ডিসেম্বর ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় শ্লীলতাহানি এবং অপরাধমূলক ষড়যন্ত্র এবং নাবালক আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে গুরুগ্রাম পুলিশ। অভিযুক্তদের শিগগিরই গ্রেফতার করা হবে বলে জানানো হয়েছে পুলিশের তরফে।

জরুরি অস্ত্রোপচারে হাসপাতাল এমআরআই-এর তারিখ দিল ২ বছর পর! মামলা ঠুকলেন রোগী


```