Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

শালবনিতে জিন্দলদের ৪ হাজার একর জমি ২৪৪ কোটি টাকায় ফ্রিহোল্ড করছে সরকার

শালবনিতে জিন্দলদের ৪ হাজার একর জমি ২৪৪ কোটি টাকায় ফ্রিহোল্ড করছে সরকার

শেষ আপডেট: 13 October 2023 08:23

দ্য ওয়াল ব্যুরো: শালবনিতে জিন্দলদের ৪১০২ একর লিজহোল্ড জমি ফ্রিহোল্ড করার প্রস্তাবে অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা। এজন্য জিন্দলদের দিতে হবে ২৪৪.৫২ কোটি টাকা। 

এই ৪১০২ একর জমির মধ্যে যেভাবে জমির চরিত্র নির্ধারণ করা হয়েছিল তা অপরিবর্তিত রাখতে হবে। শিল্পের জন্য ব্যবহার করতে হবে ১৯৮১ একর জমি। শিল্প পার্কের জন্য ১৯৮৯ একর জমি এবং বাণিজ্যিক ব্যবহারের জন্য ১৩২ একর জমি ব্যবহার করতে হবে। 

বাম জমানায় শালবনিতে ইস্পাত কারখানা ও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গড়ে তুলতে জিন্দল গোষ্ঠীকে জমি দিয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্য সরকার। জিন্দলরা সরকারের থেকে সেই জমি লিজহোল্ডে নিলেও ইস্পাত কারখানা গড়ে তোলা নিয়ে টালবাহানা চলতেই থাকে। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর প্রথম মেয়াদ থেকেই জিন্দলদের ঠারেঠোরে হুঁশিয়ারি দিতে থাকেন জিন্দলরা ওই জমিতে বিনিয়োগ না করলে তিনি ফেরত নিয়ে নেবেন।

গত ২৭ মে শালবনিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, জিন্দলরা ওখানে সিমেন্ট কারখানা করার পরেও অনেকটাই জমি শিল্পের জন্য পড়ে রয়েছে। ওদের শিল্পের জন্য কিছুটা জমি লেগেছে, বাদবাকি জমি ওঁরা ফেরত দিচ্ছেন। ওই জমিতে বড় ইন্ডাস্ট্রি হবে।

কিন্তু নবান্ন সূত্রের মতে, জমি ফেরত নেওয়ার ঝক্কি অনেক। লিজহোল্ড জমির জন্য ইতিমধ্যে সরকারকে সেলামি দিয়েছে জিন্দল গোষ্ঠী। আবার জিন্দলরাও বাকি জমির পুরোটাই ফেরত দিতে রাজি ছিল না। এই অবস্থায় একটা মধ্যপথ বের করার চেষ্টা হয়েছে। শালবনির ওই জমি ফ্রিহোল্ড করায় অনুমোদন দিচ্ছে সরকার। সেজন্য টাকাও দিতে হবে জিন্দলদের। তার পর জিন্দলরা শিল্পের ব্যবহারের জন্য সরকারের অনুমতি সাপেক্ষে অন্য শিল্প সংস্থাকে তা হস্তান্তর করতে পারবে। 

শালবনিতে ইস্পাত কারখানা গড়ে তোলার ব্যাপারে মুখ্যমন্ত্রীর স্পেন সফরে ঘোষণা করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি এও জানিয়েছিলেন, জমি দেওয়ার ব্যাপারে রাজ্য সরকার সাহায্য করছে। সম্ভবত জিন্দলদের কাছ থেকেই জমি কিনতে হবে সৌরভের সংস্থাকে। তারই ব্যবস্থা করল সরকার।


```