Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

ত্রাণ নিতে এসে মায়ের কাছ ছাড়া হয়ে জলে ডুবে মৃত্যু কিশোরীর, বড়ঞায় শোক

গত কয়েক দিনের বৃষ্টির জেরে কুয়ো নদীর জলে ভেসেছে বড়ঞা থানার সোনাভাড়ুই গ্রাম। জলের নীচে একাধিক গ্রাম। মঙ্গলবার জলে পড়ে মৃত্য়ু হল এক কিশোরীর। 

ত্রাণ নিতে এসে মায়ের কাছ ছাড়া হয়ে জলে ডুবে মৃত্যু কিশোরীর, বড়ঞায় শোক

বন্যার জলে ডুবে মৃত্যু এক কিশোরীর

শেষ আপডেট: 17 September 2024 18:17

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: গত কয়েক দিনের বৃষ্টির জেরে কুয়ো নদীর জলে ভেসেছে বড়ঞা থানার সোনাভাড়ুই গ্রাম। জলের নীচে একাধিক গ্রাম। মঙ্গলবার জলে পড়ে মৃত্য়ু হল এক কিশোরীর। 

পুলিশ জানিয়েছে, ওই কিশোরীর নাম দিশা বাগদি। বাড়ি সোনা ভাড়ুই গ্রামে। বন্যা কবলিত এলাকার বাসিন্দাদের জন্য ওই গ্রামের পাশে বাদশাহী সড়কের উপর ত্রাণ শিবিরের খোলা হয়েছিল। মঙ্গলবার দুপুরে এই শিবিরে মায়ের সঙ্গে ত্রাণ নিতে এসেছিল ওই কিশোরী। বাড়ি ফেরার সময় অসাবধানে মায়ের হাতছাড়া হয়ে জলে পড়ে যায়। পুলিশ এসে জল থেকে তার দেহ উদ্ধার করে।

গ্রামবাসীদের অভিযোগ, প্রশাসনিক অব্যবস্থার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। প্রশাসনের পক্ষ থেকে কোনও নৌকোর ব্যবস্থা করা হয়নি। তাই ত্রাণ নিয়ে ফেরার পথে এমন ঘটনা ঘটল। ওই নাবালিকার এমন মর্মান্তিক মৃত্যুর খবরে গ্রামে কান্নার রোল ওঠে। 

খবর পেয়ে বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা ঘটনাস্থলে পৌঁছলে তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা।  পুলিশ কিশোরীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। এ বিষয়ে প্রশাসনের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।


```