Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

বেনিয়াপুকুর, বাগুইআটিতে ইডির তল্লাশি অভিযান, হাজার কোটির সাইবার প্রতারণার অভিযোগ শহরে

বুধবার সকাল থেকে কলকাতার বিভিন্ন জায়গায় ইডির অভিযান।

বেনিয়াপুকুর, বাগুইআটিতে ইডির তল্লাশি অভিযান, হাজার কোটির সাইবার প্রতারণার অভিযোগ শহরে

শেষ আপডেট: 21 February 2024 11:10

দ্য কলকাতা ব্যুরো: বুধবার সকাল থেকে কলকাতার বিভিন্ন জায়গায় ইডির অভিযান। সাইবার প্রতারণা মামলায় অভিযানে নেমেছে ইডি। বেনিয়াপুকুর, বাগুইআটি সহ বেশ কয়েকটি জায়গায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অভিযান চালাচ্ছে।। বেনিয়াপুকুরে এবং বাগুইআটি এলাকায় তল্লাশি অভিযান চলছে। 

সূত্রের খবর, হাজার কোটি টাকার সাইবার প্রতারণা মামলায় তল্লাশি চালাচ্ছে ইডি। জানা গেছে, সাতসকালে  ১১ নম্বর বেনিয়াপুকুরের তাঁতিবাগান লেনে হানা দেন ইডির অফিসাররা। ভুয়ো কল সেন্টার খুলে প্রতারণা করার অভিযোগে কুণাল গুপ্ত নামে একজনকে আগেই গ্রেফতার করা হয়েছিল। তদন্তকারীরা জানাচ্ছে, এই কুণালই নানা জায়গায় ভুয়ো কল সেন্টার খুলে সাইবার প্রতারণা করত। হাজার হাজার কোটি টাকা লুঠ করেছে সে। তাকে জেরা করেই এদিন বেনিয়াপুকুর, বাগুইআটি-সহ একাধিক জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।

বেনিয়াপুকুরে কুণাল গুপ্তর ঘনিষ্ঠ শোয়েব আলমের বাড়িতে আজ হানা দিয়েছিল ইডি। তদন্তকারী অফিসাররা বলছেন, এই শোয়েব হল কুণালের ডান হাত। এর সঙ্গে মিলেই সাইবার প্রতারণার ব্যবসা খুলে বসেছিল কুণাল। বহু লোকজনকে ঠকিয়ে কোটি কোটি টাকা তুলেছিল। বিধাননগর সাইবার থানায় প্রথম এমন সাইবার প্রতারণার অভিযোগ দায়ের হয়। তদন্ত শুরু হয়। পরে সেই তদন্তভার এসে পৌঁছয় ইডির কাছে। কুণালকে দফায় দফায় জেরা করে গ্রেফতার করে ইডি।

উল্লেখ্য, সোমবার গরুপাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলের বোলপুরের কার্যালয়ে হানা দেয় ইডি। ওই কার্যালয়েই বসতেন অনুব্রত মণ্ডল। গরুপাচার মামলায় অনুব্রতর বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ রয়েছে, সে বিষয়ে নিচুপট্টির ওই অফিসে হানা দেয় ইডি। বোলপুরের বিএলআরও অফিসে যান আধিকারিকরা। সেখানে তাঁরা বিএলআরও-র সঙ্গে কথা বলেন। 

এর আগে মঙ্গলবারও রাজ্যে একাধিক জায়গায় হানা দেয় ইডি। কলকাতা ও হাওড়ায় একাধিক জায়গায় তল্লাশি চলে। হাওড়ার সাঁকরাইলের ডেল্টা জুটমিল, সেই জুটমিলের বালিগঞ্জের একটি বাড়িতে এবং কলকাতার কাউন্সিল হাউস স্ট্রিটে ওই জুটমিল সংস্থার একটি অফিসে পৌঁছে যান কর্তারা। ভুয়ো ডিরেক্টর নিয়োগের একটি মামলাতেই ওই তল্লাশি হয় বলে ইডি সূত্রে জানা গিয়েছে।


```