Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

শাহজাহানের একাধিক গাড়ির হদিশ সঙ্গী মোসলেম শেখের গোডাউনে, তালা ভাঙতে মেকানিক ডাকা হল

গাড়িগুলো বের করার চেষ্টা শুরু করে ইডি। কিন্তু চাবির হদিশ মেলেনি। তাই বাধ্য হয়েই মেকানিক ডেকে নিয়ে আসা হয়েছে। লক ভেঙে গাড়িগুলি বাইরে বের করার চেষ্টা চালাচ্ছেন মেকানিক।

শাহজাহানের একাধিক গাড়ির হদিশ সঙ্গী মোসলেম শেখের গোডাউনে, তালা ভাঙতে মেকানিক ডাকা হল

শেষ আপডেট: 14 March 2024 18:52

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: বুধবার সকাল থেকেই সন্দেশখালিতে সক্রিয় ইডি। শাহজাহানের আয়ের উৎস জানতে লাগাতার তল্লাশি চলছে তার ঘনিষ্ঠ বৃত্তে থাকা সঙ্গীদের বাড়িতে। ইডির গোয়েন্দারা জানতে পারেন মোসলেম শেখের একটি গোডাউনের ভেতরে রয়েছে শেখ শাহাজাহানের বেশ কয়েকটি মহার্ঘ গাড়ি। খবর পেয়েই সেই গোডাউনে তল্লাশি শুরু হয়।

গাড়িগুলো বের করার চেষ্টা শুরু করে ইডি। কিন্তু চাবির হদিশ মেলেনি। তাই বাধ্য হয়েই মেকানিক ডেকে নিয়ে আসা হয়েছে। লক ভেঙে গাড়িগুলি বাইরে বের করার চেষ্টা চালাচ্ছেন মেকানিক।

এদিন সকালে শেখ শাহজাহানের ঘনিষ্ঠ আইনুর মোল্লার বাড়িতে যান ইডির অফিসাররা। তল্লাশি শুরু হয় নজরুল মোল্লা, জামালউদ্দিন মোল্লা, আরসাদ মিয়া-সহ শাহজাহানের অন্য সাগরেদদের বাড়িতেও। কেন্দ্রীয় বাহিনীর প্রায় শতাধিক জওয়ানকে নিয়ে অভিযানে নামে ইডি। ধামাখালির যে বাজারে কাঁকড়া ও চিংড়ির পাইকারি ব্যবসা চলত, সেখানে তল্লাশি চালান ইডির আধিকারিকরা।

সন্দেশখালিতে শাহজাহানের একাধিক মাছের ভেড়ি রয়েছে। সেখানে অন্যান্য মাছের সঙ্গে চিংড়ি মাছেরও চাষ হত। সেই সুবাদেই শাহজাহান ঘনিষ্ঠ কয়েকজন চিংড়ি ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছিল ইডি। আজও তেমন কয়েকজনের বাড়িতে তল্লাশি চালান ইডির গোয়েন্দারা। ধামাখালির কাছে একটি মাছের পাইকারি বাজারেও চলে অভিযান।


```