Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

দীপা নির্বাসিতই, প্রায় ২ বছর জিমন্যাস্টিকের বাইরে বাঙালি অলিম্পিয়ান

দ্য ওয়াল ব্যুরো: বাঙালি জিমন্যাস্ট দীপা কর্মকারকে (Dipa Karmakar) ২১ মাসের জন্য নির্বাসিত করল ইন্টারন্যাশনাল টেস্টিং এজেন্সি। ডোপ পরীক্ষায় ব্যর্থ হওয়ায় এই কড়া শাস্তির মুখে পড়তে হল বাঙালি কন্যাকে। জানা গেছে, দীপা কর্মকার হিগেনামাইন সে

দীপা নির্বাসিতই, প্রায় ২ বছর জিমন্যাস্টিকের বাইরে বাঙালি অলিম্পিয়ান

শেষ আপডেট: 4 February 2023 05:27

দ্য ওয়াল ব্যুরো: বাঙালি জিমন্যাস্ট দীপা কর্মকারকে (Dipa Karmakar) ২১ মাসের জন্য নির্বাসিত করল ইন্টারন্যাশনাল টেস্টিং এজেন্সি। ডোপ পরীক্ষায় ব্যর্থ হওয়ায় এই কড়া শাস্তির মুখে পড়তে হল বাঙালি কন্যাকে। জানা গেছে, দীপা কর্মকার হিগেনামাইন সেবন করেছিলেন বলে অভিযোগ উঠেছিল।

গত বছর মার্চ মাসে দীপার নির্বাসনের খবর সামনে আসে। কী কারণে তাঁকে নির্বাসিত করা হয়েছিল তা জানা যায়নি। এতদিন পর সেই কারণই সামনে এল। জানা গেছে, দীপা হিগেনামাইন নামে যে ওষুধ সেবন করেছিল তা ২০১৭ সালেই নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছিল। এই ড্রাগটি অ্যান্টি-অ্যাজমাটিক হিসেবে কাজ করতে পারে বলে মনে করা হয়েছিল।

২০১৬ সালের রিও অলিম্পিকে দীপার প্রোদুনভা ভল্ট সাড়া ফেলে দিয়েছিল। তিনি দারুণ পারফরম্যান্স দেখিয়ে চতুর্থ হয়েছিলেন জিমনাস্টিক্স ইভেন্টে। ২০১৭ সালে দীপার চোটের স্থানে অস্ত্রোপচার হয়। তারপর থেকেই তাঁর ফর্মের অবনতি হতে থাকে। ২০১৯ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে নামলেও সেই ধার দেখা যায়নি।

চোটের জন্য তিনি ওষুধ সেবন করলেও সেই নিয়ে তথ্য আন্তর্জাতিক সংস্থাকে দেননি। যারা বিশ্ব জিমনাস্টিক্সের বাছাই তালিকায় রয়েছেন, তাঁদের প্রতি ছয় মাস অন্তর তাঁদের গতিবিধির বিবরণ জানাতে হয়। সেটি করেননি দীপা ও তাঁর কোচ।

২০১৯ সালের পর থেকেই চোটের জন্য ট্র্যাকের বাইরে এই বাঙালি অলিম্পিয়ান। তারপর এই নির্বাসন। আগামী ১০ জুলাই পর্যন্ত দীপার ঘাড়ে ঝুলবে এই নির্বাসনের খাঁড়া। এখন প্রশ্ন উঠছে, এই নির্বাসনই কি ক্যারিয়ার শেষ করে দেবে দীপার, নাকি ফের ফিরে আসবেন তিনি?

ইস্টবেঙ্গলের জয় আনলেন ‘বার্থডে বয়’ ক্লেটন, স্মরণীয় রাত লাল-হলুদ নায়কের


```