Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

বেআইনি ভাবে রেলের বাংলো দখল, দুপুরে হঠাৎ নোটিস পাঠিয়ে দিলীপ ঘোষকে উঠে যেতে নির্দেশ

খড়্গপুর রেলের ৬৭৭ নম্বর বাংলো। ২০১৭ সাল থেকে ওই বাংলোতেই থাকেন দিলীপ ঘোষ। বন্ধু তুষারকান্তি ঘোষ তাঁকে এই বাংলো ব্যবহারের অনুমতি দিয়েছিলেন বলে এতদিন দাবি করে এসেছেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ।

বেআইনি ভাবে রেলের বাংলো দখল, দুপুরে হঠাৎ নোটিস পাঠিয়ে দিলীপ ঘোষকে উঠে যেতে নির্দেশ

দিলীপ ঘোষ

শেষ আপডেট: 10 April 2025 17:00

দ্য ওয়াল ব্যুরো: খড়্গপুর রেলের ৬৭৭ নম্বর বাংলো (Bungalow)। ২০১৭ সাল থেকে ওই বাংলোতেই থাকেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বন্ধু তুষারকান্তি ঘোষ তাঁকে এই বাংলো ব্যবহারের অনুমতি দিয়েছিলেন বলে এতদিন দাবি করে এসেছেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ। কিন্তু সেই বাংলোই এবার ছেড়ে দিতে হবে দিলীপকে। 

বৃহস্পতিবার দুপুরেই বাংলোর দেওয়ালে রেলের তরফে নোটিস সাঁটিয়ে দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে, সাউথ সাইডের ৬৭৭ নম্বর বাংলো খালি করে দিতে হবে। গত ৫ বছর ধরে ওই বাংলো সম্পূর্ণ অবৈধভাবে দখল করে রেখেছেন বলে অভিযোগ খড়্গপুর ডিভিশনের প্যাসেঞ্জার সার্ভিস কমিটির প্রাক্তন সদস্য তুষারকান্তি ঘোষের বিরুদ্ধেই। অভিযোগ, ২০২০ সালের মার্চ মাসেই ওই বাংলোতে থাকার মেয়াদ শেষ হয়েছে। তা সত্ত্বেও সংশ্লিষ্ট বাংলোটিতে 'বন্ধু' দিলীপ ঘোষ থাকেন। 

রেলের এই বাংলো নিয়ে অভিযোগ উঠেছিল অনেকদিন ধরেই। বিশেষত এলাকার তৃণমূল নেতৃত্ব বারবার নালিশ জানাচ্ছিল। অভিযোগ, অবৈধভাবে দখল করা ছিল ৬৭৭ নম্বর বাংলো। এবার নোটিস দিয়ে তুষারকান্তিকে শোকজ করেছে রেল (Rail)। বলা হয়েছে হাজির হয়ে তাঁকে উপযুক্ত জবাব দিতে হবে।

গত ৪ এপ্রিল এই ব্যাপারটা প্রকাশ্যে আসে তৃণমূল নেতা দেবাশিস চৌধুরীর করা একটি আরটিআই জবাবের পরিপ্রেক্ষিতে। তারপরই বিতর্ক তৈরি হয়। যদিও, ওই দিনই ডিআরএম কে আর চৌধুরী জানিয়েছিলেন, "আইনি পদক্ষেপ নেওয়া হবে।" অবশেষে রেলের তরফে নোটিস পাঠানো হল।


```