Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

পিএমসি ব্যাঙ্ক থেকে তোলা যাবে না ১ হাজার টাকার বেশি, রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশে আতঙ্ক

দ্য ওয়াল ব্যুরো : মুম্বইয়ের পাঞ্জাব অ্যান্ড মহারাষ্ট্র কো-অপারেটিভ ব্যাঙ্কে যাঁদের অ্যাকাউন্ট আছে, তাঁরা ১ হাজার টাকার বেশি তুলতে পারবেন না। রিজার্ভ ব্যাঙ্ক এমনই নির্দেশ দিয়েছে। ২৩ সেপ্টেম্বর ব্যাঙ্কের বিজনেস আওয়ার শেষ হওয়ার পর থেকে ছ'মাস এ

পিএমসি ব্যাঙ্ক থেকে তোলা যাবে না ১ হাজার টাকার বেশি, রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশে আতঙ্ক

শেষ আপডেট: 24 September 2019 13:07

দ্য ওয়াল ব্যুরো : মুম্বইয়ের পাঞ্জাব অ্যান্ড মহারাষ্ট্র কো-অপারেটিভ ব্যাঙ্কে যাঁদের অ্যাকাউন্ট আছে, তাঁরা ১ হাজার টাকার বেশি তুলতে পারবেন না। রিজার্ভ ব্যাঙ্ক এমনই নির্দেশ দিয়েছে। ২৩ সেপ্টেম্বর ব্যাঙ্কের বিজনেস আওয়ার শেষ হওয়ার পর থেকে ছ'মাস এই নির্দেশ বলবৎ থাকবে। রিজার্ভ ব্যাঙ্ক থেকে প্রেস বিবৃতিতে বলা হয়েছে, আমানতকারীরা সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট ও অন্য যে কোনও অ্যাকাউন্ট থেকে ১ হাজার টাকার বেশি তুলতে পারবেন না। একইসঙ্গে পিএমসি ব্যাঙ্ককে বলা হয়েছে, কোনও কাস্টমারকে ঋণও দেওয়া যাবে না। প্রেস বিবৃতিতে বলা হয়েছে, রিজার্ভ ব্যাঙ্কের লিখিত অনুমতি ছাড়া পিএমসি ব্যাঙ্ক কাউকে ঋণ বা আগাম অর্থ দিতে পারবে না। নতুন বিনিয়োগ করতে পারবে না। রিজার্ভ ব্যাঙ্কের এই নির্দেশ জানার পরে মুম্বইয়ে ভানডুপে পিএমসি ব্যাঙ্কের মেন ব্রাঞ্চের সামনে আমানতকারীরা বিক্ষোভ দেখান। ব্যাঙ্কের অন্যান্য শাখার সামনে থেকেও বিক্ষোভের খবর এসেছে। রিজার্ভ ব্যাঙ্ক থেকে অবশ্য বলা হয়েছে, পিএমসি ব্যাঙ্কের ওপরে কয়েকটি নিষেধাজ্ঞা জারি করার অর্থ এই নয় যে, তাদের ব্যাঙ্কিং লাইসেন্স কেড়ে নেওয়া হচ্ছে। কেন্দ্রীয় ব্যাঙ্কের প্রেস বিবৃতিতে বলা হয়েছে, ফের বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত পিএমসি ব্যাঙ্ককে কয়েকটি নিষেধাজ্ঞা মানতে হবে। কিন্তু সেগুলি মেনে কাজ চালাতে তাদের কোনও অসুবিধা হবে না।

```