Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

রেমালের জেরে তছনছ একাধিক জেলা, গাছ ভেঙে অবরুদ্ধ রাস্তা, শিয়ালদহ দক্ষিণ শাখায় সব ট্রেন বন্ধ

শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। 

রেমালের জেরে তছনছ একাধিক জেলা, গাছ ভেঙে অবরুদ্ধ রাস্তা, শিয়ালদহ দক্ষিণ শাখায় সব ট্রেন বন্ধ

রেমালের জেরে তছনছ একাধিক জেলা

শেষ আপডেট: 27 May 2024 08:13

দ্য ওয়াল ব্যুরো: রবিবার রাতে আছড়ে পড়ে রেমাল। সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হয়। আয়লা কিংবা আমফানের মতো 'হাইভোল্টেজ' না হলেও শক্তির প্রতিযোগিতায় পিছিয়ে নেই রেমালও। আবহাওয়া দফতরের পূর্বাভাস মতো, রবিবার রাতে ঘণ্টায় সর্বোচ্চ ১৩৫ কিলোমিটার বেগে বাংলাদেশে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় রেমাল। যার জেরে সারা রাত ধরে কলকাতা, উত্তর  ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলিতে চলে প্রবল ঝড়-বৃষ্টি। রাত থেকেই জেলায় জেলায় দুর্ভোগের ছবি সামনে আসতে থাকে।

কলকাতা সহ একাধিক জেলায় বিভিন্ন জায়ায় বহু গাছ ভেঙে পড়েছে। হেলে পড়ে সিগন্যাল পোস্ট। বিপজ্জনকভাবে রাস্তায় ছিঁড়ে পড়ে রয়েছে বিদ্যুতের তার। এরই মধ্যে লাইনে গাছ পড়ে যাওয়ায় শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। 

সোমবার সপ্তাহের প্রথম কাজের দিনে রেমালের তাণ্ডবে পুরোপুরি বন্ধ শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল । আপ ও ডাউন কোনও লাইনেই আপাতত ট্রেন চলছে না। সকাল ৯টার পর ট্রেন চলাচল শুরু হতে পারে । 

বিভিন্ন জায়গায় ট্রেন লাইনের উপর গাছ পড়ে গিয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, সেই গাছগুলি তুলে নিয়ে  ট্র্যাক পরীক্ষার পর ট্রেন চালু করতে সময় লাগবে। শুধু শিয়ালদা দক্ষিণ শাখা নয়, হাওড়া - শিয়ালদায় বাতিল হয়েছে বহু ট্রেন। ঘূর্ণিঝড়ের কথা মাথায় রেখে দিঘা যাওয়া আসার সমস্ত ট্রেন আগেই বাতিল করে দেওয়া হয়েছে। রবিবার রেল জানিয়ে দিয়েছিল, শিয়ালদহ দক্ষিণ শাখায় সোমবারও ১০টি ট্রেন বাতিল থাকবে। 

অন্যদিকে,  রেমালের জেরে সোমবার সকাল ৯টা পর্যন্ত কলকাতায় বন্ধ থাকছে উড়ান পরিষেবা। ২১ ঘণ্টায় বাতিল করা হয়েছে ৩৪০টি অন্তর্দেশীয় ও ৫৪টি আন্তর্জাতিক বিমান।

রবিবার মধ্যরাতে ল্যান্ডফল করে ঘূর্ণিঝড় রেমাল। রাতভর চলে ঝড়-বৃষ্টির তাণ্ডব। কলকাতায় বাড়ির একাংশ, পাঁচিল ভেঙে পড়ার খবর সামনে এসেছে। তিলোত্তমা জুড়ে প্রায় ৫৩টি গাছ ভেঙে পড়েছে। পার্কসার্কাস, ঢাকুরিয়া, বালিগঞ্জ, আলিপুর সহ কলকাতার  বিভিন্ন জায়গায় জমে গিয়েছে জল। ক্যামাক স্ট্রিটের রাস্তা যেন অথৈই সমুদ্র। যদিও কলকাতা পুরসভার দাবি, সকাল ন’টা থেকে দশটার মধ্যে জল নেমে যাবে।


```