Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

১২ হাজার সরকারি ওয়েবসাইটে সাইবার হানার আশঙ্কা! সতর্ক করল কেন্দ্র

দ্য ওয়াল ব্যুরো: সাইবার ক্রাইম, হ্যাকারদের (Cyber Attack) আনাগোনা যেন বেড়েই চলেছে। এবার হ্যাকারদের লক্ষ্যে ভারতের ১২ হাজার সরকারি ওয়েবসাইট! যা নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গেছে দিল্লিতে। সংবাদমাধ্যম সূত্রে খবর, কেন্দ্র সরকার এই হানার ঘটন

১২ হাজার সরকারি ওয়েবসাইটে সাইবার হানার আশঙ্কা! সতর্ক করল কেন্দ্র

শেষ আপডেট: 13 April 2023 18:56

দ্য ওয়াল ব্যুরো: সাইবার ক্রাইম, হ্যাকারদের (Cyber Attack) আনাগোনা যেন বেড়েই চলেছে। এবার হ্যাকারদের লক্ষ্যে ভারতের ১২ হাজার সরকারি ওয়েবসাইট! যা নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গেছে দিল্লিতে। সংবাদমাধ্যম সূত্রে খবর, কেন্দ্র সরকার এই হানার ঘটনা আঁচ করে আগেভাগেই সাইবার সিকিউরিটি অ্যালার্ট (cybersecurity alert) জারি করেছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, ইন্দোনেশিয়ার একটি হ্যাকার গ্রুপ (Indonesian hacker group) রয়েছে এই সাইবার হানার পিছনে। যাদের নিশানায় রয়েছে ভারতের বিভিন্ন সরকারি ওয়েসাইট। আরও জানা গেছে, কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন ওয়েবসাইটে আক্রমণ করতে পারে এই দল। তাই সরকারি কর্মকর্তাদের এখন থেকেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে অমিত শাহের মন্ত্রক থেকে।

https://twitter.com/ANI/status/1646537672943611907

গত বছর ডিসেম্বরে আইসিএমআর (ICMR) অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ- এর ওয়েবসাইটে হানা দেওয়ার চেষ্টা করেছিল হ্যাকাররা। একদিনে ৬ বার আইসিএমআর-এর অফিসিয়াল ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করেছিল হ্যাকাররা। যদিও সফল হয়নি।

তার আগে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সের ওয়েবসাইটে র‍্যানসমওয়্যার হামলার কথা এখনও মনে আছে অনেকেরই। গোটা ইনস্টিটিউটের অনলাইন সিস্টেম বিকল করে দিয়েছিল এই সাইবার হানা। ২০২২ সালেই বিভিন্ন সরকারি সংস্থার ওয়েবসাইটে ১৯টি র‍্যানসমওয়্যার হামলার খবর মিলেছিল।

এবারের এই হামলা আরও মারাত্মক বলে জানিয়েছে কেন্দ্র সরকার। কীভাবে ইন্দোনেশিয়ার এই গ্রুপটি হামলার ছক কষছে তারও আভাস দেওয়া হয়েছে। তারা 'ডেনিয়েল অফ সার্ভিস' (Dos) লঞ্চ করার পরিকল্পনা করছে। যার ফলে অনেকগুলি কম্পিউটার বা ডিভাইস থেকে একযোগে এত ডেটা পাঠাবে যাতে গোটা সিস্টেম স্তব্ধ হয়ে যায়।

সংবাদমাধ্যম সূত্রে খবর, হ্যাকারদের গ্রুপটি একটি তালিকাও প্রকাশ করেছে, যেসব সরকারি ওয়েবসাইটে তারা হামলা করার ছক কষেছে। এই জন্য সরকারি কর্মচারীদের উদ্দেশে সতর্কতা অবলম্বন করার বার্তা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, যেকোনও অজানা ইমেল বা লিঙ্ক যাতে কেউ ক্লিক না করেন সেটা সতর্ক করা হয়েছে। সমস্ত সফ্টওয়্যার আপ-টু-ডেট রাখতেও বলা হয়েছে।

এছাড়াও সম্প্রতি ওয়েবসাইট সুরক্ষিত করার কেন্দ্র সরকারের দেওয়া নির্দেশিকা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে সকল সরকারি কর্মচারীদের। সেখানে কীভাবে এইসব আক্রমণ প্রতিহত করা যায় তার পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা রয়েছে।

সিভিক ভলান্টিয়াররা পঞ্চায়েতে প্রার্থী হতে পারবেন না, শিক্ষক-অধ্যাপকরা পারবেন: কমিশন


```