Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

মোদীর ছবি দেওয়া কোউইন অ্যাপ, আধার-ফোন সমস্ত তথ্য ফাঁসের অভিযোগ

দ্য ওয়াল ব্যুরো: ২০২০ সালের গোড়াতেই ভারত তথা বিশ্বের নানা প্রান্তে আছড়ে পড়েছিল করোনা সংক্রমণ। তারপর তার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ঢেউ পার হয়েছে। এক অদৃশ্য শক্তির সঙ্গে লড়াই করেছেন বিশ্ববাসী। বহু মানুষ প্রাণ হারিয়েছেন এই মহামারীতে। বদল

মোদীর ছবি দেওয়া কোউইন অ্যাপ, আধার-ফোন সমস্ত তথ্য ফাঁসের অভিযোগ

শেষ আপডেট: 12 June 2023 12:15

দ্য ওয়াল ব্যুরো: ২০২০ সালের গোড়াতেই ভারত তথা বিশ্বের নানা প্রান্তে আছড়ে পড়েছিল করোনা সংক্রমণ। তারপর তার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ঢেউ পার হয়েছে। এক অদৃশ্য শক্তির সঙ্গে লড়াই করেছেন বিশ্ববাসী। বহু মানুষ প্রাণ হারিয়েছেন এই মহামারীতে। বদলে গেছে মানুষের জীবন। আর এই করোনা থেকে বাঁচাতে বেশ কয়েকটি ভ্যাকসিন বের হয়। সেই ভ্যাকসিন কেন্দ্র সরকার বিনামূল্যে দেওয়া শুরু করে। ভ্যাকসিন নেওয়ার আগে সরকারের 'কোউইন' অ্যাপে ব্যক্তিগত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হয়েছে।

অভিযোগ উঠেছে, সেই তথ্যই নাকি ফাঁস হয়ে যাচ্ছে! উল্লেখ্য, কোভিড পর্বে ভ্যাকসিন নিয়ে কেন্দ্র সরকার 'কোউইন' অ্যাপের জোরদার প্রচার শুরু করেছিল। মোদীর ছবি দেওয়া এই অ্যাপের বিজ্ঞাপনও দেওয়া হয়েছিল সর্বত্র।

দেশবাসীর কোভিড টিকাকরণ সংক্রান্ত একাধিক তথ্যের জন্য ব্যবহার হয় কোউইন পোর্টাল। সেখানে ব্যক্তিগত তথ্য যেমন ফোন নম্বর, জন্ম তারিখ, আধার নম্বর, প্যান নম্বর দিতে হত। শোনা যায়, সেইসব তথ্যই ফাঁস হয়ে যাচ্ছে। এমনকী এইসব তথ্য টেলিগ্রাম অ্যাপে পাওয়া যাচ্ছে বলে দাবি করা হয়েছে।

একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, সেলিব্রেটি থেকে রাজনৈতিক ব্যক্তিত্বের ব্যক্তিগত তথ্য, যেগুলি তাঁরা ভ্যাকসিন নেওয়ার সময় কোউইন অ্যাপে দিয়েছিলেন, সেই তথ্য ফাঁস হয়ে যাচ্ছে। ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যাওয়ার দাবি করে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় অন্যতম মুখপাত্র সাকেত গোখলে টুইট করেছিলেন।

এই খবর চাউর হতেই নড়েচড়ে বসে কেন্দ্র সরকার। সরকারের তরফে বলা হয়, টেলিগ্রামে যে তথ্যের কথা বলা হচ্ছে তা পুরনো। গ্রাহকদের তথ্য সম্পূর্ণ সুরক্ষিত। কারওর ব্যক্তিগত তথ্য বাইরে আসছে না। কোউইন অ্যাপের থেকে তথ্য বাইরে আসছে বলে যে খবর রটেছে তা ভুয়ো। দেশবাসীকে নিশ্চিন্ত হতে বলেছে সরকার। তারা আরও জানিয়েছে, এই নিয়ে তদন্ত চলছে।

আনন্দ মাহিন্দ্রার পেজেও 'খাটিয়া গাড়ি'! অনেকের জীবন বাঁচাবে, বললেন শিল্পপতি


```