Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

দেশে একদিনে কোভিড আক্রান্ত ৪৫ হাজার, শুধু কেরলেই ৩১ হাজার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

দ্য ওয়াল ব্যুরো: দেশে নতুন করে কোভিড (covid19) আক্রান্ত হলেন ৪৫ হাজার ৮৩ জন। দৈনিক সংক্রমণ গত দিনের তুলনায় কিছুটা কম হলেও কেরলের পরিসংখ্যান চিন্তা বাড়াচ্ছে। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক যে বুলেটিন প্রকাশ করেছে তাতে বলা হয়েছে,

দেশে একদিনে কোভিড আক্রান্ত ৪৫ হাজার, শুধু কেরলেই ৩১ হাজার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

শেষ আপডেট: 29 August 2021 05:22

দ্য ওয়াল ব্যুরো: দেশে নতুন করে কোভিড (covid19) আক্রান্ত হলেন ৪৫ হাজার ৮৩ জন। দৈনিক সংক্রমণ গত দিনের তুলনায় কিছুটা কম হলেও কেরলের পরিসংখ্যান চিন্তা বাড়াচ্ছে। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক যে বুলেটিন প্রকাশ করেছে তাতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে মোট করোনা সংক্রমণ ধরা পড়েছে ৪৫ হাজার ৮৩ জনের শরীরে। শনিবারের তুলনায় তা কিছুটা কম। আর একদিনে কোভিডে মৃত্যু হয়েছে ৪৬০ জনের। ৪৫ হাজারের মধ্যে শুধু কেরলেই গত ২৪ ঘণ্টায় ৩১ হাজার ২৬৫ জন কোভিড আক্রান্ত হয়েছেন। গত কয়েকদিন ধরেই এই রাজ্যের দৈনিক কোভিড গ্রাফ চিন্তায় রাখছে প্রশাসনকে। সর্তকতামূলক পদক্ষেপ হিসেবে ফের কোভিডবিধি দৃঢ় করছে কেরল সরকার। জারি হয়েছে রাত্রিকালীন কার্ফু। ৪৬০ মোট মৃত্যুর মধ্যে শুধু কেরলেই গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ১৫৩ জন কোভিড রোগী। কেরল ছাড়া সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে মহারাষ্ট্র। এখানে এদিন একদিনে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮৩১ জন। এই মুহূর্তে দেশে কোভিড অ্যাকটিভ রোগীর সংখ্যা ৩ লক্ষ ৬৮ হাজার ৫৫৮ জন।

```