Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

বুধবার ফের স্কুল সফর মমতার, মুখ্যমন্ত্রীকে প্রণাম করে মাধ্যমিক দিতে ঢুকল পরীক্ষার্থীরা

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবারের পুনরাবৃত্তি ঘটল বুধবারেও। এদিন, মাধ্যমিকের (Madhyamik exam 2023) পঞ্চম দিনেও ইতিহাস পরীক্ষার দিন ফের ভবানীপুরের এক স্কুলে ঝটিকা সফরে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দেখা করলেন পরীক্ষার্

বুধবার ফের স্কুল সফর মমতার, মুখ্যমন্ত্রীকে প্রণাম করে মাধ্যমিক দিতে ঢুকল পরীক্ষার্থীরা

শেষ আপডেট: 1 March 2023 08:16

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবারের পুনরাবৃত্তি ঘটল বুধবারেও। এদিন, মাধ্যমিকের (Madhyamik exam 2023) পঞ্চম দিনেও ইতিহাস পরীক্ষার দিন ফের ভবানীপুরের এক স্কুলে ঝটিকা সফরে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দেখা করলেন পরীক্ষার্থীদের সঙ্গে। করলেন শুভেচ্ছা বিনিময়ও। স্কুলের দরজায় মুখ্যমন্ত্রীকে দেখে উচ্ছ্বসিত হতে দেখা যায় শিক্ষিকা-অভিভাবকদেরও।

বুধবার সকালে নিজের বাসভবন থেকে নবান্ন যাওয়ার পথে ভবানীপুরের ইউনাইটেড মিশনারি গার্লস হাইস্কুলে গাড়ি থামিয়ে নেমে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওঁকে দেখে মুহূর্তের মধ্যে সেখানে অভিভাবক-অভিভাবিকাদের ভিড় জমে যায়। ঘিরে ধরেন পরীক্ষার্থীরাও। তবে পরীক্ষার আগে কোনওরকম হইহল্লা যাতে না হয়, সেদিকেও কড়া নজর ছিল মমতার। তাই সঙ্গে সঙ্গে ভিড়ের মধ্যে দিয়েই পরীক্ষার্থীদের ভিতরে ঢোকার রাস্তা করে দেন নিজেই।

ভিতরে ঢোকার আগে অনেক পড়ুয়াকেই দেখা যায় মুখ্যমন্ত্রীকে প্রণাম করে ভিতরে ঢুকছেন। পরে ওই স্কুলের তরফে মমতাকে ছোট্ট একটি পুষ্পস্তবক দিয়ে সম্মান জ্ঞাপন করা হয়। এরপর স্কুলের গেট দিয়ে ভিতরের লনে ঢুকে সকল পরীক্ষার্থীকে শুভেচ্ছা জানিয়ে চলে যান মমতা।

এর আগেও মাধ্যমিক পরীক্ষা চলাকালীন স্কুলে গিয়ে পরিস্থিতি নিজে খতিয়ে দেখে এসেছেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন জায়গায় তাঁর এই ঝটিকা সফর কারও অজানা নয়। এর আগে পাহাড়ি রাস্তায় কখনও মোমো বানাতে দেখা গিয়েছে তাঁকে, কখনও আবার জঙ্গলমহলে চপের দোকানে ঢুকে চপ ভেজে বিক্রিও করেছেন। জনসংযোগের এই ক্ষমতা তাঁকে যে সবার থেকে আলাদা করেছে, তা বলাই বাহুল্য!

৮০৫ 'অযোগ্য' শিক্ষকের চাকরি থাকবে কিনা ঠিক করবে কমিশন, সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল


```