Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

আমার নামে কী অভিযোগ আমাকেই জানাচ্ছে না অথচ মিডিয়াকে বলছে, ইডির বিরুদ্ধে চিদম্বরম

দ্য ওয়াল ব্যুরো : প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের বিরুদ্ধে যা অভিযোগ আছে, তা নাকি আগেভাগে সংবাদ মাধ্যমকে জানিয়ে দিচ্ছে এনফোর্সমেন্ট ডায়রেক্টরেট। অথচ জানানো হচ্ছে না অভিযুক্তকেই। চিদম্বরম সোমবার সুপ্রিম কোর্টে গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে এম

আমার নামে কী অভিযোগ আমাকেই জানাচ্ছে না অথচ মিডিয়াকে বলছে, ইডির বিরুদ্ধে চিদম্বরম

শেষ আপডেট: 26 August 2019 09:09

দ্য ওয়াল ব্যুরো : প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের বিরুদ্ধে যা অভিযোগ আছে, তা নাকি আগেভাগে সংবাদ মাধ্যমকে জানিয়ে দিচ্ছে এনফোর্সমেন্ট ডায়রেক্টরেট। অথচ জানানো হচ্ছে না অভিযুক্তকেই। চিদম্বরম সোমবার সুপ্রিম কোর্টে গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে এমনই অভিযোগ করেছেন। প্রাক্তন অর্থমন্ত্রীর বিরুদ্ধে আইএনএক্স মিডিয়া কেসে তদন্ত করছে ইডি। সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে ইডি জানিয়েছে, চিদম্বরম তাঁর ঘনিষ্ঠ কয়েকজনের মাধ্যমে ভারতে ও বিদেশে বেশ কয়েকটি ভুয়ো কোম্পানির জাল বিছিয়েছিলেন। তছরুপ করা অর্থ জমা রাখার জন্য তিনি ওই কোম্পানিগুলিকে ব্যবহার করতেন। কারা ওই ষড়যন্ত্রে চিদম্বরমকে সাহায্য করতেন তা ইডি জানায়নি। তাদের অভিযোগ, ভুয়ো কোম্পানিগুলিতে চিদম্বরম যে অর্থ জমা রেখেছিলেন, তার একটি অংশ আইএনএক্স মিডিয়া থেকে পাওয়া। অভিযোগ, ২০০৭ সালে অর্থমন্ত্রী থাকাকালীন চিদম্বরম বেআইনিভাবে আইএনএক্স মিডিয়াকে বিদেশি বিনিয়োগ পাইয়ে দিয়েছিলেন। আইএনএক্স মিডিয়ার মালিক পিটার ও ইন্দ্রাণী মুখার্জির সঙ্গে চিদম্বরমের আলাপ করিয়ে দিয়েছিলেন তাঁর ছেলে কার্তি। অভিযোগ অস্বীকার করে ইডি সুপ্রিম কোর্টে বলেছে, আমরা কোনও গোপন তথ্য ফাঁস করে দিইনি। চিদম্বরম পুরো ব্যাপারটায় রাজনৈতিক রং দিতে চাইছেন। আমরা অভিযোগকারীকে জানিয়েছি, তাঁর বিরুদ্ধে কী অভিযোগ আছে। চিদম্বরমের আইনজীবীই টিভিতে এই মামলা নিয়ে নানা যুক্তি তর্ক পেশ করছেন। প্রাক্তন অর্থমন্ত্রীর কৌঁসুলি কপিল সিব্বল বলেন, ইডির নথিপত্রে চিদম্বরমের বিরুদ্ধে কী অভিযোগ আছে, তাঁকে জানানোই হয়নি। সিবিআই জেরায় তাঁকে প্রশ্ন করেছে, আপনার কি কোনও টুইটার অ্যাকাউন্ট আছে। এই ধরনের প্রশ্নই তাঁকে করা হচ্ছে। চিদম্বরম সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন, তাঁকে যেন গ্রেফতার না করা হয়। ইডি পালটা বলে, প্রাক্তন অর্থমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করার মতো যথেষ্ট নথিপত্র আমরা পেয়েছি। তাঁকে কাস্টডিতে রেখে জেরা করলে তবেই সত্যিটা জানা যাবে। আদালতে হলফনামায় ইডি বলেছে, আমরা জানতে পেরেছি, ভুয়ো কোম্পানিগুলি যারা অপারেট করত, তাদের সঙ্গে চিদম্বরমের যোগাযোগ ছিল। বেনামে প্রাক্তন অর্থমন্ত্রীই কোম্পানিগুলির মালিক ছিলেন। সেই সংস্থাগুলির মাধ্যমে বেআইনিভাবে পাওয়া অর্থ গচ্ছিত রাখা হত। ইডি জানিয়েছে, গত ১৯ ডিসেম্বর, ১ জানুয়ারি ও ২১ জানুয়ারি চিদম্বরমকে ডেকে পাঠানো হয়েছিল। তিনি তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা করেননি। কোনও প্রশ্ন করলে এড়িয়ে গিয়েছেন।

```