Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

সল্টলেকের রাস্তায় ধস! পুকুরে নামল গাড়ি, আতঙ্কে বাসিন্দারা

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিধাননগর পুরনিগমের ইঞ্জিনিয়াররা।

সল্টলেকের রাস্তায় ধস! পুকুরে নামল গাড়ি, আতঙ্কে বাসিন্দারা

সল্টলেকের দত্তাবাদে।

শেষ আপডেট: 18 July 2024 18:24

দ্য ওয়াল ব্যুরো: বাগনানের ছায়া সল্টলেকে!

সম্প্রতি হাওড়ার বাগনানে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল একটি দোতলা পাকা বাড়ি। বাড়ির পাশেই ছিল পুকুর। বৃষ্টি হওয়ায় মাটি নরম হয়ে ধসের জেরেই বাড়িটি পুকুরে তলিয়ে গিয়েছিল বলে জানিয়েছিল প্রশাসন। বৃহস্পতিবার সেই ছবি ধরা পড়ল সল্টলেকের দত্তাবাদেও। আচমকা রাস্তায় ধস নেমে পুকুরে নেমে গেল গাড়ির একাংশ।

বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে দত্তাবাদের জোড়া পুকুরে, বেঙ্গল ক্যামিকেল মোড় থেকে লাবণি আইল্যান্ড যাওয়ার রাস্তায়। ঘটনার জেরে এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিধাননগর পুরনিগমের ইঞ্জিনিয়াররা। কীভাবে ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখছেন তাঁরা।

স্থানীয় সূত্রের খবর, ওই রাস্তায় জোড়াপুকুরের কাছে স্থানীয়দের একাংশ গাড়ি পার্কিং করে রাখেন। এদিন সকালে দেখা যায়, পুকুর সংলগ্ন একাংশ রাস্তা ভেঙে পুকুরে তলিয়ে গিয়েছে। দুটি গাড়ির একাংশও পুকুরে ডুবে গেছে। সঙ্গে সঙ্গে দড়ি বেঁধে গাড়ি দুটিকে উদ্ধার করে স্থানীয়রা। 

আতঙ্কিত বাসিন্দারা বলছেন, " বেঙ্গল ক্যামিকেল মোড় থেকে লাবণি আইল্যান্ডের এই রাস্তায় প্রতিদিন প্রচুর গাড়ি যাতায়াত করে। চলন্ত কোনও গাড়ির ক্ষেত্রে ঘটনাটি ঘটলে প্রাণহানির ঘটনাও ঘটে যেত।" পুর নিগমের ইঞ্জিনিয়ররা জানিয়েছেন, অযথা আতঙ্কিত হওয়ার কারণ নেই। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


```