Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

দ্রুত সুস্থ হয়ে উঠছেন বুদ্ধদেববাবু, স্বাভাবিক কথা বলছেন, খোলা হয়েছে ক্যাথিটারও

দ্য ওয়াল ব্যুরো: একটু একটু করে সুস্থ হয়ে উঠছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর সংকটমুক্তির খবর গতকালই জানিয়েছিলেন হাসপাতাল কর্তৃপক্ষ। আজও তিনি ভালই আছেন। সুস্থ হয়ে উঠছেন দ্রুত। এমনটাই জানা গেছে হাসপাতালের বুলেটিন থেকে। বুদ্

দ্রুত সুস্থ হয়ে উঠছেন বুদ্ধদেববাবু, স্বাভাবিক কথা বলছেন, খোলা হয়েছে ক্যাথিটারও

শেষ আপডেট: 13 December 2020 12:41

দ্য ওয়াল ব্যুরো: একটু একটু করে সুস্থ হয়ে উঠছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর সংকটমুক্তির খবর গতকালই জানিয়েছিলেন হাসপাতাল কর্তৃপক্ষ। আজও তিনি ভালই আছেন। সুস্থ হয়ে উঠছেন দ্রুত। এমনটাই জানা গেছে হাসপাতালের বুলেটিন থেকে। বুদ্ধদেববাবুকে এখন ইন্টারমিটেন্ট বাইপ্যাপ সাপোর্টে রাখা হয়েছে। এ ক্ষেত্রে একটি ফেস মাস্ক বা নেসাল মাস্ক বা হেলমেটের মাধ্যমে শ্বাসপ্রশ্বাস নিতে সাহায্য করা হয়। এভাবে তাঁর রক্তে অক্সিজেন স্যাচুরেশন সন্তোষজনক। অর্থাৎ তাঁর ফুসফুস আগের মতোই কাজ করছেন বলে মনে করছেন চিকিৎসকরা। পাশাপাশি তাঁর আর কোনও আচ্ছন্ন ভাব নেই। জ্ঞান আছে পুরোপুরি। কথাবার্তা বলছেন সময়ে সময়ে স্বাভাবিক ভাবেই। হাত-পা সচল রাখার জন্য চলছে ফিজিওথেরাপি। তাঁর রক্তচাপ, পাল্স এবং মূত্রের পরিমাণে কোনও সমস্যা নেই। ক্যাথিটার ছাড়াও মূত্রত্যাগ করছেন তিনি। এদিন দুপুর দেড়টার সময়ে তাঁর ব্লাড গ্যাস অ্যানালিসিস হয়েছে। তাতে দেখা যাচ্ছে পিএইচ ফ্যাক্টর সন্তোষজনক (pH- 7.46/ pCo2- 40/ pO2- 55/ HCO3- 28.4)। অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড ও অন্যান্য ওষুধ চলছে নলের মাধ্যমে। রাইলস টিউবের মাধ্যমে ১৬০০ কিলোক্যালরি পরিমাণ খাবার দেওয়া হচ্ছে তাঁকে। সময়ে সময়ে চা খাচ্ছেন তিনি। কাগজ পড়ছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রায় ৭৬ বছর বয়স। অ্যাকিউট সিওপিডি রয়েছে তাঁর। দিন চারেক আগে প্রবল শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় বর্ষীয়ান সিপিএম নেতাকে। অক্সিজেন স্যাচুরেশন প্রায় ৬৮ তে নেমে গিয়েছিল। কিন্তু সেই বিপজ্জনক অবস্থা অনেকটা কেটেছে। বুদ্ধদেববাবুর এখন অক্সিজেন স্যাচুরেশনের মাত্রা ৯৮। এই বয়সের সিওপিডি আক্রান্তদের ক্ষেত্রে যা ভাল বলেই মত চিকিৎসকদের। বুদ্ধদেববাবুর অবস্থা আপাতত উদ্বেগমুক্ত বলেই জানিয়েছেন চিকিৎসকরা।

```