Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

এক সকালে দু’বার বোমাতঙ্ক চুঁচুড়ায়, সুতলি পাকানো গোলা আর পার্সেল দুটোকেই ক্লিনচিট পুলিশের

সুতলি পাকানো একটি গোলাকার বস্তু ঘিরে বোমাতঙ্ক চুঁচুড়ায়! গোয়ালটুলিতে একটি সুতলি পাকানো গোলাকার বস্তু পড়ে থাকতে দেখা যায়। জানাজানি হতেই লোকজন জড়ো হয়। ছড়ায় বোমাতঙ্ক। একইদিনে বাড়ির সামনে পার্সেল পরে থাকায় বোমাতঙ্ক চুঁচুড়ার ২ নম্বর কাপাসডাঙাতেও।

এক সকালে দু’বার বোমাতঙ্ক চুঁচুড়ায়, সুতলি পাকানো গোলা আর পার্সেল দুটোকেই ক্লিনচিট পুলিশের

শেষ আপডেট: 28 November 2023 12:04

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: সুতলি পাকানো একটি গোলাকার বস্তু ঘিরে বোমাতঙ্ক চুঁচুড়ায়! মঙ্গলবার সকালে গোয়ালটুলি এলাকার বাসিন্দা সুমতি সানার বাড়ির সেফটিক ট্যাঙ্কের পাশে একটি সুতলি পাকানো গোলাকার বস্তু পড়ে থাকতে দেখা যায়। জানাজানি হতেই লোকজন জড়ো হয়। ছড়ায় বোমাতঙ্ক। খবর দেওয়া হয় চুঁচুড়া থানায়।

হুগলি চুঁচুড়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইন্দ্রজিৎ দত্ত বলেন, “ওই এলাকায় রাতে বহিরাগতদের আড্ডা জমে। অসামাজিক কাজ হয়।এর আগেও অভিযোগ এসেছে। পুলিশ টহল দেয়। আমরাও ওয়ার্ড কমিটি অভিযোগ পেলে গিয়ে দেখি।ওখানে একটা জমি নিয়ে সমস্যা আছে। গতকালও কিছু বহিরাগত মদের আসর বসিয়েছিল বলে জানতে পেরেছি। আজ সকালে সুতলির গোলা পরে থাকতে দেখা যায়।”

চন্দননগর পুলিশের ডিসিপি ঈশানী পাল জানান, সুতুলি পাকানো ওই বস্তুটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে দেখা গেছে তার ভিতরে বারুদ নেই। কী কারণে ওখানে ফেলে রাখা হল তা দেখা হচ্ছে। পঞ্চায়েত নির্বাচনের পরে চুঁচুড়ার আনন্দমঠ এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে একই রকম সুতলি পাকানো গোলাকার বস্তু উদ্ধার হয়েছিল বেশ কয়েকটি। তারও আগে কোদালিয়ার নলডাঙা নারায়ণপুর প্রাইমারি স্কুলের মাঠে বোমা উদ্ধার হয়েছিল।

এদিকে একইদিনে বাড়ির সামনে পার্সেল পরে থাকায় বোমাতঙ্ক চুঁচুড়ার ২ নম্বর কাপাসডাঙাতেও। স্থানীয় বাসিন্দা গৌতম বণিকের বাড়ির গ্যারেজের সামনে পড়েছিল পার্সেলটি। গৌতমবাবু জানান, সকালে তাঁর বাড়ির পরিচারিকা কাজে এসে পার্সেলটি পড়ে থাকতে দেখেন। তিনি বলেন, “প্রতিবেশীদের ডেকে জিজ্ঞাসা করি পার্সেলটি কার। কিন্তু কোনও দাবিদার না থাকায় পুলিশে খবর দিই। কারণ পার্সেলে কী আছে জানি না।” খবর পেয়ে চুঁচুড়া থানার পুলিশ এসে পার্সেল উদ্ধার করে নিয়ে যায়। পরে পুলিশ জানায়, পার্সেলে সন্দেহজনক কিছু ছিল না।


```