Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

জেনারেল রাওয়াতের ভেঙে পড়া হেলিকপ্টারের ব্ল্যাক বক্স উদ্ধার

দ্য ওয়াল ব্যুরো : বুধবার তামিলনাড়ুর নীলগিরি পর্বতে হেলিকপ্টার দুর্ঘটনায় (Helicopter Crash) মারা যান চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী এবং আরও ১১ জন। বৃহস্পতিবার জানা গেল, ভেঙে পড়া হেলিকপ্টারের ফ্লাইট ডাটা রেকর্ডার উদ্ধা

জেনারেল রাওয়াতের ভেঙে পড়া হেলিকপ্টারের ব্ল্যাক বক্স উদ্ধার

শেষ আপডেট: 9 December 2021 12:21

দ্য ওয়াল ব্যুরো : বুধবার তামিলনাড়ুর নীলগিরি পর্বতে হেলিকপ্টার দুর্ঘটনায় (Helicopter Crash) মারা যান চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী এবং আরও ১১ জন। বৃহস্পতিবার জানা গেল, ভেঙে পড়া হেলিকপ্টারের ফ্লাইট ডাটা রেকর্ডার উদ্ধার হয়েছে। বিমান বাহিনী ওই দুর্ঘটনা নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে। সেনাবাহিনীর তিনটি শাখাই ওই তদন্তে অংশ নেবে। এদিন একটি গাড়িতে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ১৩ জনের দেহ সুলুর বিমান ঘাঁটিতে নিয়ে যাওয়া হচ্ছিল। কোয়েম্বাটুরের মেট্টুপালায়ামে গাড়িটি দুর্ঘটনায় পড়ে। তা সত্ত্বেও দেহগুলি বিমানঘাঁটিতে পৌঁছে দেওয়া গিয়েছে। সন্ধ্যায় বিশেষ বিমানে ১৩ জনের দেহ নিয়ে যাওয়া হবে দিল্লিতে। একটি ভিসুয়ালে দেখা যায়, বিমানঘাঁটির সামনে জড়ো হয়েছেন বিপুল সংখ্যক মানুষ। তাঁরা কনভয়ের ওপরে ফুল ছুড়ছেন এবং স্লোগান দিচ্ছেন ‘ভারতমাতা কি জয়’। একটি সূত্রে জানা গিয়েছে, বায়ুসেনার সি-১৩০ জে সুপার হারকিউলিস ট্রান্সপোর্ট বিমানে ১৩ টি দেহ নিয়ে যাওয়া হবে দিল্লিতে। দুর্ঘটনার খবর পেয়ে বুধবার তামিলনাড়ুতে এসেছিলেন বায়ুসেনার প্রধান ভি আর চতুর্বেদি। তিনি এদিন দিল্লিতে ফিরে গিয়েছেন। রাজধানীতে তিনিই দেহগুলি গ্রহণ করবেন। বৃহস্পতিবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সংসদে জানান, দুর্ঘটনা নিয়ে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত কমিটির শীর্ষে থাকবেন এয়ার মার্শাল মানবেন্দ্র সিং। একইসঙ্গে প্রতিরক্ষামন্ত্রী জানান, দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টারের একমাত্র জীবিত যাত্রী গ্রুপ ক্যাপটেন বরুণ সিং লাইফ সাপোর্টে রয়েছেন। আগুনে তাঁর শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছে। ওয়েলিংটনে সেনা হাসপাতালে তাঁর চিকিৎসা হচ্ছে। সেনা অফিসাররা জানিয়েছেন, তাঁকে এবার বেঙ্গালুরুতে বায়ুসেনার কম্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হবে। আগামী শুক্রবার পূর্ণ সামরিক মর্যাদায় ভারতের প্রথম চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের শেষকৃত্য হবে। তার আগে বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রীর দেহ রাখা থাকবে দিল্লির ধৌলা খান সেনা হাসপাতালে। শুক্রবার সকাল ১১ টা থেকে সাধারণ মানুষ তাঁদের শ্রদ্ধা জানাতে পারবেন। দুপুর দু’টোয় সেনাবাহিনীর তিনটি শাখার ব্যান্ড তাঁদের দেহ ধৌলা খানের ব্রার শ্মশানে নিয়ে যাওয়া হবে। শেষকৃত্য হবে বিকাল চারটেয়।

```