Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

কালিয়াগঞ্জ কাণ্ড ঘিরে উত্তপ্ত ধর্মতলা, বিজেপির সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ, ভাঙল ব্যারিকেড

দ্য ওয়াল ব্যুরো: কালিয়াগঞ্জে বিজেপি কর্মী খুনের ঘটনাকে কেন্দ্র (Kaliaganj Incident) করে ধুন্ধুমার কাণ্ড ধর্মতলায়। বিজেপি যুব মোর্চার রাজভবন অভিযানকে কেন্দ্র করে উত্তপ্ত কলকাতার রাজপথ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি (Police-BJP Clash), পাল্টা ব

কালিয়াগঞ্জ কাণ্ড ঘিরে উত্তপ্ত ধর্মতলা, বিজেপির সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ, ভাঙল ব্যারিকেড

শেষ আপডেট: 28 April 2023 12:24

দ্য ওয়াল ব্যুরো: কালিয়াগঞ্জে বিজেপি কর্মী খুনের ঘটনাকে কেন্দ্র (Kaliaganj Incident) করে ধুন্ধুমার কাণ্ড ধর্মতলায়। বিজেপি যুব মোর্চার রাজভবন অভিযানকে কেন্দ্র করে উত্তপ্ত কলকাতার রাজপথ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি (Police-BJP Clash), পাল্টা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ--- সব মিলিয়ে রণক্ষেত্রের চেহারা নেয় ধর্মতলা চত্বর।

প্রসঙ্গত, কালিয়াগঞ্জে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ও বিজেপি কর্মীর খুনের ঘটনা নিয়ে উত্তরবঙ্গ বনধের ডাক দেয় বিজেপি। এদিন সকাল থেকেই বনধকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছিল কোচবিহারের একাধিক এলাকায়। সেই আঁচ এসে পড়ল কলকাতাতেও।

এদিন বিজেপির সদর দফতর মুরলীধর সেন লেন থেকে বিজেপির যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খাঁর নেতৃত্বে রাজভবনের উদ্দেশে একটি মিছিল বের হয়। সেই মিছিল ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে এসে পৌঁছতেই পুলিশ তা আটকায়। এরপরই উত্তেজনা আরও বাড়ে।

পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিল রাজভবনের দিকে যাওয়ার চেষ্টা করে। পুলিশ তা আটকাতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় বিজেপি কর্মীদের। রাস্তায় ব্যারিকেড উল্টে ফেলা হয়। রাস্তার ওপর বসে পড়েন ইন্দ্রনীল খাঁ। কিন্তু পুলিশ বিক্ষোভকারীদের হটাতে ব্যাপক ধরপাকড় শুরু করে। টেনে হিঁচড়ে ইন্দ্রনীল ও অন্যান্য বিজেপি কর্মীদের প্রিজন ভ্যানে তোলা হয়।

অন্যদিকে, কালিয়াগঞ্জ কাণ্ড নিয়ে এদিন পথে নেমেছিল কংগ্রেসও। অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি তোলা হয় মিছিল থেকে। হিন্দ সিনেমার সামনে থেকে শুরু হয় মিছিল। ধর্মতলায় এসে রাস্তায় বসে পড়েন কংগ্রেস কর্মীরাও। তবে কিছুক্ষণ পরে সেই অবস্থান উঠে যায়।

বিচারপতি গঙ্গোপাধ্যায় সরে যাওয়ায় মন খারাপ ধর্মতলার ধর্নামঞ্চে, কী বলছেন আন্দোলনকারীরা


```