Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

কাশ্মীরে জঙ্গি হামলায় ‘শহিদ’ পুলিশকর্তার বাড়ি গিয়ে শ্রদ্ধা শাহের, স্ত্রীকে সরকারি চাকরি

দ্য ওয়াল ব্যুরো: শনিবার তিনদিনের জম্মু কাশ্মীর (jk visit) সফরে শ্রীনগরে পা দিয়েই চলতি বছরের জুনে সন্ত্রাসবাদীদের গুলিতে (terror attack) নিহত পুলিশ ইনস্পেক্টর (police inspector) পারভেজ আহমেদের বাসভবনে গিয়ে তাঁকে শ্রদ্ধা (tribute) জানালেন কে

কাশ্মীরে জঙ্গি হামলায় ‘শহিদ’ পুলিশকর্তার বাড়ি গিয়ে শ্রদ্ধা শাহের, স্ত্রীকে সরকারি চাকরি

শেষ আপডেট: 23 October 2021 08:32

দ্য ওয়াল ব্যুরো: শনিবার তিনদিনের জম্মু কাশ্মীর (jk visit) সফরে শ্রীনগরে পা দিয়েই চলতি বছরের জুনে সন্ত্রাসবাদীদের গুলিতে (terror attack) নিহত পুলিশ ইনস্পেক্টর (police inspector) পারভেজ আহমেদের বাসভবনে গিয়ে তাঁকে শ্রদ্ধা (tribute) জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (amit shah)। সঙ্গে ছিলেন জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং, জম্মু কাশ্মীর পুলিশের ডিআইজি দিলবাগ সিং ও সরকারি অফিসাররা। নিহত পুলিশকর্তার স্ত্রীকে সরকারি চাকরি (government job) দেওয়ার সিদ্ধান্তও ঘোষণা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। ট্যুইট করেন, শহিদ পারভেজ আহমেদের বাসভবনে গিয়ে তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলাম। গোটা দেশের সঙ্গে আমিও তাঁর বীরত্বের জন্য গর্বিত। তাঁর পরিবারের লোকজনের সঙ্গে দেখা করেছি।   শাহের সফর ঘিরে নজিরবিহীন নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে  ফেলা হয়েছে উপত্যকাকে। গত ২২ জুন শ্রীনগরের মেঙ্গানওয়াজি নওগাম এলাকার মসজিদে যাওয়ার সময় চার সন্ত্রাসবাদী গুলি করে মেরে ফেলে ইনস্পেক্টর পারভেজকে। জঙ্গিরা নির্বিচারে তাঁর ওপর গুলি চালায়, সিসিটিভি ফুটেজে ধরা পড়ে সেই ছবি। নিকটবর্তী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হত্যাকাণ্ডে যুক্ত এক সন্ত্রাসবাদীকে  গত ১ অক্টোবর গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ। মুহিব বসির দার নামে জঙ্গি ধরা পড়ে জেরায়  পুলিশের কাছে অপরাধ কবুল করেছে বলে জানান কাশ্মীরের আইজি বিজয় কুমার।  ঘটনাচক্রে, নিহত পুলিশ অফিসারের প্রতিবেশী ওই সন্ত্রাসবাদী। আরও একাধিক সন্ত্রাসবাদী কাজকর্মে সে যুক্ত বলে জানান বিজয় কুমার। পারভেজ খুনে জড়িত আরও দুই জঙ্গি সাকিক মনজুর ও রামিজ সম্প্রতি শ্রীনগর ও সোপোরের এনকাউন্টারে খতম হয় বলে জানা গিয়েছে। চতুর্থ সন্ত্রাসবাদী বসিত এখনও বেপাত্তা বলে জানিয়েছে পুলিশ।  

```