Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

আইপিএলের উদ্বোধনে বড় চমক! অরিজিৎ সিং গান গাইবেন নরেন্দ্র মোদী স্টেডিয়ামে

দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় গত শনিবারই অনুষ্ঠান করে গিয়েছেন অরিজিৎ সিং (Arijit Singh)। গত কয়েকমাসে দেশের একাধিক শহরে ঘুরে শো করেছেন গায়ক। যার সবকটিই ছিল হাউসফুল। আর এবার আইপিএলের (IPL 2023) উদ্বোধনী মঞ্চেও (opening ceremony) গাইতে চলেছেন অরিজ

আইপিএলের উদ্বোধনে বড় চমক! অরিজিৎ সিং গান গাইবেন নরেন্দ্র মোদী স্টেডিয়ামে

শেষ আপডেট: 21 February 2023 14:40

দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় গত শনিবারই অনুষ্ঠান করে গিয়েছেন অরিজিৎ সিং (Arijit Singh)। গত কয়েকমাসে দেশের একাধিক শহরে ঘুরে শো করেছেন গায়ক। যার সবকটিই ছিল হাউসফুল। আর এবার আইপিএলের (IPL 2023) উদ্বোধনী মঞ্চেও (opening ceremony) গাইতে চলেছেন অরিজিৎ সিং। আগামী ৩১ মার্চ আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন হবে।

সূত্রের খবর, ইতিমধ্যে বিসিসিআইয়ের সঙ্গে একপ্রস্থ বৈঠক হয়েছে অরিজিৎ সিংয়ের। যদি সব কিছু ঠিকঠাক চলে, তাহলে উদ্বোধনী অনুষ্ঠানের আকর্ষণ যে আরও বাড়তে চলেছে, তা বলাই বাহুল্য। উল্লেখ্য, এবারের আইপিএলের উদ্বোধনী ম্যাচে আমদাবাদে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও গুজরাত টাইটান্স।

করোনা পর্ব কাটিয়ে এবার পুরনো ছন্দে ফিরতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগ। এবার এই কোটিপতি লিগের ১৬তম মরশুম। মোট ১০টি স্টেডিয়ামে হবে ম্যাচ। একইসঙ্গে ফিরছে হোম এবং অ্যাওয়ে ফর্ম্যাটও। মোট ১৮টি ডাবল হেডার হবে। টানা ৫২ দিন ধরে চলবে টুর্নামেন্ট।

অরিজিৎ সেই গেরুয়া বিতর্ক নিয়ে মুখ খুললেন, জবাব কি বিজেপিকেই?


```