Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

আমাদের সেনা তৈরি, পাক সেনাপ্রধানকে সতর্ক করলেন অমরিন্দর সিং

দ্য ওয়াল ব্যুরো : কিছুদিন আগে কর্তারপুর করিডোরের ভিত্তিপ্রস্তর স্থাপনের উৎসবে যোগ দেওয়ার জন্য পাকিস্তানের আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। সোমবার ২৬/১১-র ১০ বছর পূর্তির দিনে পাকিস্তানের সেনাপ্রধান কামার বাজওয়াকে স

আমাদের সেনা তৈরি, পাক সেনাপ্রধানকে সতর্ক করলেন অমরিন্দর সিং

শেষ আপডেট: 26 November 2018 11:11

দ্য ওয়াল ব্যুরো : কিছুদিন আগে কর্তারপুর করিডোরের ভিত্তিপ্রস্তর স্থাপনের উৎসবে যোগ দেওয়ার জন্য পাকিস্তানের আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। সোমবার ২৬/১১-র ১০ বছর পূর্তির দিনে পাকিস্তানের সেনাপ্রধান কামার বাজওয়াকে সরাসরি সতর্ক করে দিলেন তিনি। তাঁর কথায়, আমাদের সেনাবাহিনী তৈরি আছে। কিছুদিন আগেই অমৃতসরের রাজাসানসি অঞ্চলে নিরঙ্কারি সমাগমে জঙ্গিরা গ্রেনেড ছোঁড়ে। তদন্তে জানা যায়, গ্রেনেডগুলি পাকিস্তানে তৈরি হয়েছিল। বেশ কয়েকজন খলিস্তানি নেতা পাকিস্তানে আশ্রয় নিয়ে আছেন বলে জানা যায়। সাতের দশকের শেষে পঞ্জাবে খলিস্তানিরা সক্রিয় হয়ে ওঠে। পুরো আটের দশক জুড়ে সেই রাজ্যে খুনোখুনি চলে। পাকিস্তান চায়, সেই দিনগুলি ফিরে আসুক। অমরিন্দর সিং বলেন, আমি নিজে একজন সৈনিক হিসাবে পাকিস্তানের সেনাপ্রধান কামার বাজওয়াকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। কোন সেনাবাহিনী সংঘর্ষবিরতি ভেঙে গুলি চালাতে শেখায়। অন্য দেশের জওয়ানকে খুন করতে শেখায়? কারা পাঠানকোটে এবং অমৃতসরে হামলা চালানোর জন্য লোক পাঠায়? এ হল কাপুরুষতা। আমি আপনাকে সতর্ক করছি, আমরাও পঞ্জাবি। আমাদের রাজ্যে ঢুকে আপনাদের পরিস্থিতি খারাপ করতে দেব না। https://twitter.com/ANI/status/1066965237868478466 অমৃতসরে গ্রেনেড হামলায় তিনজন নিহত হন। অমরিন্দর সিং বলেন, পাকিস্তানের লজ্জা পাওয়া উচিত। তাদের হাতে রক্ত লেগে আছে। তারা যেভাবে নিরীহ মানুষকে খুন করে তা নিন্দনীয়। পাকিস্তানকে সরাসরি সতর্ক করে তিনি বলেন, সকলেই জানে, সেদেশে সেনাবাহিনীই শেষ কথা। আমরা শান্তিতে বিশ্বাস করি। তাদের প্রতি আমরা শান্তির বার্তা দিয়ে থাকি। কিন্তু পাকিস্তানের জেনারেলদের বোঝা উচিত, আমাদের একটি বিরাট সেনাবাহিনী আছে। তারা প্রস্তুত। কিন্তু আমরা যুদ্ধ চাই না। আমরা শান্তির পথে উন্নয়ন করতে চাই। এদিন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু এবং অমরিন্দর যৌথভাবে এদেশে কর্তারপুর সাহিব করিডোরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর ফলে শিখ তীর্থযাত্রীরা পাকিস্তানে ঐতিহাসিক গুরুদোয়ারা দরবার সাহিবে যেতে পারবেন। গত ২২ নভেম্বর কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে গুরুদাসপুরে ডেরা বাবা নানক থেকে আন্তর্জাতিক সীমান্ত পর্যন্ত পথ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। শিখধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক দেব সেখানে ১৮ বছর কাটিয়েছিলেন। কর্তারপুর সাহিব গুরুদোয়ারা রাভি নদীর তীরে অবস্থিত। জায়গাটি পাকিস্তানের সীমান্ত থেকে তিন-চার কিলোমিটার দূরে।

```